আসসালামু আলাইকুম। আমি আমার স্ত্রী, বাবা, মা ও ছোটো ভাই সহ যৌথ ফ্যামিলিতে ০৩ রুম নিয়ে থাকি। আমি ও আমার বাবা সকালে অফিসে চলে যাই। মা অনেক সময় বাসায় থাকে না, বাহিরে হাটতে যায়। সেসময় আমার স্ত্রী ও ছোট ভাই বাসায় একাই থাকে। যদিও আমার স্ত্রী পর্দা করে ও আমার ছোট ভাইয়ের সাথে কথা বার্তা বলে না। তবুও এটা আমাকে অনেক মানসিক যন্ত্রণা দিচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি দাইয়্যুস হিসেবে গণ্য হবো?