আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
5 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম। আমি একটি মহিলা কলেজে অনার্স করছি। সেখানে ১ম ৩ বছর ম্যাডাম রাই ক্লাস করায়। কিন্তু ৪র্থ বছর একটা সাব্জেট এর জন্য পুরুষ শিক্ষক এর ক্লাস করতে হবে। সেক্ষেত্রে আমার কি করনীয়? আমি কি পুরুষ শিক্ষকের ক্লাস করতে পারব? ক্লাসে সবাই টিচার এর দিকে তাকিয়ে বা চোখের দিকে তাকিয়ে লেকচার শুনে,মাথা নিচের দিকে করে রাখলে তো তিনি রাগ দিবেন বা ভাববেন অমনযোগী, তার প্রশ্নের উত্তর না দিলে রাগ করেন বা ক্লাসে মতামত জানালো লাগে বুঝতে পেরেছি কিনা।  উনি সবাইকে প্রশ্ন করেন, এরপর সবাই সবার উত্তর জানায়, যে যেভাবে বুঝে এরপর তিনি সঠিক সংজ্ঞা বলেন,তখন সব মেয়েরা যার যার মতামত জানায় আমি না জানিয়ে বসে থাকলে উনি মাইন্ড করেন বলেন পড়াশোনার বিষয় লজ্জা নেই,জ্ঞান অর্জনের জন্য কথা বলতে হবে। এক্ষেত্রে  এই বিষয় গুলোতে কি করনীয়?

যদি টিচার কে নিয়ে মনে কোনো চিন্তা চলে আসে না চাইতেও তখন কি করনীয়? যে উনার বিয়ে হয়েছে কিনা বা পড়াশোনা, ফ্যামিলি ব্যকগ্রাউন্ড এইসব বিষয় নিয়ে ক্লাসের মাঝে মাথায় চিন্তা আসলে কি করনীয়?
উনার ক্লাস করা কি বন্ধ রাখা উচিত?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...