ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/20603/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
হাদীস শরীফে এসেছে-
يَا
عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ
وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ
করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি,
৪-রক্ত,
৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
.
সুতরাং বীর্য নাপাক। তাই বীর্য লেগে থাকা কাপড় পবিত্র করতেন
হবে।
বীর্য শুকিয়ে যাওয়ার পর যদি পরিস্কার কাপড়ের সাথে স্পর্শ
লাগে, এক্ষেত্রে সেই
পবিত্র কাপড় যদি শুকনো হয়,
তাহলে কোনো সমস্যা নেই।
.
পবিত্র কাপড় নাপাক
হবেনা, পাক থাকবে।
আর যদি সেই পবিত্র কাপড় ভেজা হয়, সেক্ষেত্রে
বিধানঃ
وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ
فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي
الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ
شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে
লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,
এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়, যদি শুকনো
কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,
তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে, তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না। (আল-বাহরুর
রায়েক-১/২৪৪)
.
আল্লামা হাসক্বাফী রাহ লিখেন,
لُفَّ
طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ تَنَجَّسَ
وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ
نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا.
যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা
থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে,
যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে, তা তাকে
চিপানো হলে তা থেকে কিছু বের হবে,
তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে। নতুবা
অপবিত্র হবে না। আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে
ভাজ করা হয় বা লেপ্টানো হয়, যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়, তাহলে উক্ত
পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার-১/৩৪৭)
.
আরো জানুনঃ
https://ifatwa.info/7947/
.
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
.
সতর্কতা মূলক প্রশ্নোক্ত
ক্ষেত্রে জামাও আবার তিনবার ধৌত করে নিতে পারেন ইনশাআল্লাহ।