আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
20 views
ago in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (5 points)
১. এক বিবাহিত মেয়ের যাকাতের পরিমাণ স্বর্ণ নেই (৬ ভরির মতো আছে) তবে কিছু অতিরিক্ত টাকা আছে (৬,৫০০৳)। বছরের নভেম্বর মাসের ১৫ তারিখ যাকাত হিসেবের জন্য নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে নভেম্বর মাসের শুরুতে যদি স্বামীকে টাকাগুলো দিয়ে দেয় ও স্বামীকে টাকার মালিক বানিয়ে দেয় এবং নভেম্বর মাসের শেষে স্বামী স্বেচ্ছায় টাকাগুলো ফেরত দেয় সেক্ষেত্রে যাকাত মওকুফ হবে কি? (স্বামীকে টাকাগুলো দেয়ার সময় স্বামী জানে সে নিজ ইচ্ছায় টাকাগুলো ফেরত দিবে তবে এরূপ কোনো শর্ত উল্লেখ থাকে না। যাকাত দেয়ার মতো টাকা ওই মেয়ের না থাকায় কৌশল অবলম্বন মাত্র)


২. যদি অনলাইনে মেয়েদের শাড়ীর কম্বো (কম্বোতে চুড়ি,খোপা ইত্যাদি সাজার জিনিস থাকে, টিপ বাদে) বিক্রি করা হয় এটি জায়েজ হবে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বিক্রেতার জানা আছে যে অধিকাংশ বেপর্দা নারী এগুলো ক্রয় করবেন এবং গায়রে মাহরামদের দেখাবেন। এমনকি যিনারত ছেলে তার গার্লফ্রেন্ডকে দেয়ার জন্যেও এগুলো ক্রয় করে থাকে। এক্ষেত্রে এগুলো বিক্রির হুকুম কি এবং কেউ তাকওয়া অবলম্বন করতে চাইলে তার কি করা উচিত?

1 Answer

0 votes
ago by (764,220 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে যাকাত থেকে বাঁচার জন্য কৌশল বা হিলা করা হারাম ও নাজায়েয।

এটি প্রকারন্তরে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার শামিল। আর আল্লাহকে ধোঁকা দেওয়া মুনাফিকদের কাজ। 

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ

‘তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না।’ [সূরা বাকারা, আয়াত: ৯]

★যাকাত থেকে বাঁচার জন্য প্রশ্নে উল্লেখিত হিলা করার কারনে যদিও তার উপর সেই বছর যাকাত ফরজ হবেনা,তবে অত্যাধিক প্রয়োজন ছাড়া এমনটি করার দ্বারা কঠিন গুনাহ হবে।
যাকাত থেকে বাঁচার জন্য এহেন কাজ খুবই ভয়ানক ও আল্লাহ তায়ালার আজাব কে দাওয়াত দিয়ে ডেকে আনার নামান্তর।
ইহা থেকে সর্বাবস্থায় বাঁচা জরুরি। 
যাকাত আদায়ের দ্বারা সম্পদের মধ্যে বরকত হয়। কমতি হয়না।
তাই পূর্ণ মর্যাদা আর গুরুত্বের সাথে যাকাত দেয়া উচিত।

আল্লাহ তাআলা বলেন-

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَ تُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَ اللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ۱۰۳

‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দুআ করবেন। আপনার দুআ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’-সূরা তাওবা : ১০৩

وقال العلامۃ العینی رحمہ اللہ تعالی:وأما الاحتیال لإبطال حق المسلم فإثم وعدوان.
(عمدۃ القاری:34/469)
সারমর্মঃ
বান্দার হক বাতিল করার জন্য হিলা করা গুনাহ ও শত্রুতা।

(০২)
এগুলো বিক্রি করা জায়েজ হবে। কিন্তু কারো ক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত হারাম কাজ করবে এমন কোন বিষয়ে সম্পর্কে আগে থেকেই জানা থাকে, সেক্ষেত্রে তার কাছে এগুলো বিক্রয় করা জায়েজ হবে না।

এতে গুনাহের কাজে সহযোগিতা করার গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...