السلام عليكم و رحمة اللہ وبركاته
ইস্তিহাযার হিসাব করতে হয় ১০ দিন পূর্ণ করে। যদি কারো ইস্তিহাযার সমস্যা থাকে, তাহলে ১০ দিন পূর্ণ হওয়ার পর কোন সময়ে সে তার ফরজ গোসল করে নামাজ শুরু করতে পারবে? যে ওয়াক্তে তার হায়েয শুরু হয়েছিলো, সেই ওয়াক্তেই কি গোসল করে ওয়াক্তের নামাজ আদায় করতে হবে নাকি সময় হিসাবে ধরতে হবে? যেমন কারো হায়েয শুরু হয়েছে রাত ৩টায়। তাকে কি ১০ দিন পর বরাবর রাত ৩টাতেই পবিত্রতার সময় ধরে গোসল করে সেই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? মানে রাত ৩টায় ইশার নামাজ পড়বে? নাকি সেই ওয়াক্ত ধরে পবিত্রতা ধরা হবে? মানে ইশার ওয়াক্তে শুরু হয়েছে ধরে ১০ দিন পর ইশার ওয়াক্ত শুরু হওয়ার পরপর গোসল করে নামাজ আদায় করে নিলে হবে? অর্থাৎ ১০ দিন পূর্ণ হওয়াটা কি ওয়াক্তের উপর নির্ভর করে নাকি সময়ের (ঘন্টা/মিনিট) উপর?