আসসালামু আলাইকুম।
কোনো মেয়ে যদি কোনো কারণে লোভে পড়ে বা শয়তানের ফাদে পড়ে কোনো ছেলের সাথে অশ্লীল কথাবার্তায় এবং অন্যান্য অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। তারপর আবার অনুশোচনায় ভোগে এবং আল্লাহ
কে ভয় করে ওই ছেলেকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় এবং ওই ছেলে ও যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেয়। এতে কি সেই মেয়ের হক্ব অশ্লীলতায় লিপ্ত হওয়া মেয়েটি নষ্ট করেছে?
বিঃদ্রঃ দুজনের মধ্যে কথা বলতে বলতে একপর্যায়ে মেয়েটিই প্রথমে অশ্লীলতার দিকে আহবান করলে ও একটা পর্যায়ে ছেলেটিও সম্মতি দেয় এবং দুজনেই অশ্লীল কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। এভাবে প্রথম বার করে তারপর আরো কয়েকবার দুজন একই কাজ করে।
এখন ওই ছেলের বউয়ের হক্ব কি অশ্লীলতায় লিপ্ত হওয়া মেয়েটি নষ্ট করেছে? যদি করে থাকে তাহলে করণীয় কি?
ওই ছেলেকে বিয়ে করা সম্ভব না কারণ ছেলেটির মধ্যে আল্লাহর বিধান নিয়ে তেমন সিরিয়াসনেস দেখা যায় না।