আসসালামুয়ালাইকুম!
আমি মেসে থাকি। মেসে একই ফ্ল্যাটে আমার বান্ধবী আছে অন্য রুমে! তো আমার ওই বান্ধবীর আব্বা বয়স্ক হওয়ায় কোনো কাজ করে না। ব্যাংক থেকে প্রতি মাসে যেই সুদের টাকা পায় সেটা দিয়ে ওদের সংসার চালায়! এমনকি আমার বান্ধবীর এখানে থাকা খাওয়ার খরচ ও ওই টাকা দিয়ে হয়! এখন প্রশ্ন হচ্ছে আমি কি আমার বান্ধবীর দেওয়া কিছু খেতে পারবো? আর যদি খেয়ে থাকি তাহলে সেটা কি আমার জন্যে হালাল হবে নাকি হারাম? অনেক সময় একসাথে রান্না করা লাগে, সেক্ষেত্রে কি হবে?