আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
১. আমরা একটি ইসলামিক অর্গানাইজেশন পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। মানুষের দেয়া সাদাকার মাধ্যমে অর্গানাইজেশন টি পরিচালিত হয়।
অর্গানাইজেশনের ফান্ডের টাকা আমাদের কয়েকজনের কাছে জমা থাকে। আমরা সর্বোচ্চ সতর্ক থাকার পরেও যদি কোনো ভাবে ফান্ডের টাকা আমার বা কারো থেকে হারিয়ে যায় বা চুরি ডাকাতি হয় তখন সেই টাকার ক্ষতিপূরণ কি ঐ ব্যক্তিকেই দিতে হবে?
২. যদি ব্যক্তি কে ক্ষতিপূরণ দিতে হয় তাহলে মানুষ রিস্ক নিয়ে নিজের কাছে টাকা জমা রাখবে কিভাবে? কাওকে না কাওকে তো টাকাগুলো জমা রাখতেই হবে।  সব টাকা তো একসাথে ব্যাংকে রাখা সম্ভব হয়না কেননা প্রতিনিয়ত কোনো না কোনো খাতে খরচের প্রয়োজন পড়ে ফলে নিজের কাছে কিছু টাকা জমা রাখতেই হয়।

1 Answer

0 votes
by (808,470 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমানত হিসেবে রাখা জিনিষ চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে এবং এক্ষেত্রে আমানত রক্ষাকারী ব্যক্তির কোনো অসতর্কতা না থাকলে আমানত রক্ষাকারী ব্যক্তির উপর কোনো জামানত আসবে না।

প্রশ্নের বিবরণমতে অর্গানাইজেশনের ফান্ডের টাকা যাদের নিকট জমা ছিল, তাদের কোনো গাফলতি না থাকলে এবং সেগুলো হারিয়ে গেলে কোনো প্রকার জামানত তাদের উপর আসবে না।
مأخَذُ الفَتوی
الودیعۃ أمانۃ في ید المودع، فإذا ہلکت بلا تعد منہ، وبدون صنعہ وتقصیرہ في الحفظ لا یضمن۔ (شرح المجلۃ رستم باز مکتبہ إتحاد دیوبند          ۱/ ۴۳۱، رقم المادۃ: ۷۷۷)
الودیعۃ أمانۃ فی ید المودع إذا ہلکت لم یضمنہا؛ لأن بالناس حاجۃ إلی الاستیداع، فلو ضمناہ یمتنع الناس عن قبول الودائع، فتعطل مصالحہم۔ (ہدایۃ مع الفتح، کتاب الودیعۃ، زکریا دیوبند ۸/ ۵۰۸، کوئٹہ ۷/ ۴۵۱، ۴۵۲، دارالفکر بیروت ۸/ ۴۸۵، مجمع الأنہر، دارالکتب العلمیۃ بیروت ۳/ ۴۶۸)
وإذا تعدی علیہا، فلبس  ثوبہا، أو رکب دابتہا، أو أخذ بعضہا، ثم رد عینہ إلی یدہ حتی زال التعدي، زال ما یؤدي إلی الضمان، إذا لم یکن من نیۃ العود إلیہ۔ (درمختار) وفي الشامیۃ: حتی لو نزع ثوب الودیعۃ لیلا، ومن عزمہ أن یلبسہ نہارا، ثم سرق لیلا لا یبرأ عن الضمان۔ (شامي، کراچی ۵/ ۶۶۹، زکریا ۸/ ۴۶۴، البحرالرائق، کوئٹہ ۷/ ۲۷۷، زکریا ۷/ ۴۷۰، مجمع الأنہر، دارالکتب العلمیۃ بیروت ۳/ ۴۷۲-۴۷۳) فقط واﷲ سبحانہ وتعالیٰ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...