আসসালামু আ'লাইকুম।
কাজের নিয়ত কীভাবে করব? প্রতিটা কাজের শুরুতে আলাদা করে ভেবে নিতে হবে যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি?
নাকী নিয়তের প্রথম অংশটা ভাবলেই হবে?
যেমন-
রূপচর্চা করলাম কারণ মন ভালো থাকে। মন ভালো থাকলে ইবাদতে প্রফুল্লতা আসবে। প্রফুল্লতা আসলে আরো ভালো করে ইবাদত করতে পারব। ইবাদত করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবেন।
এক্ষেত্রে রূপচর্চা শুরু করার সময় শুধু মন ভালো থাকার অংশটা ভাবলেই হবে(একইসাথে ভবিষ্যৎ স্বামীর চক্ষুশীতল করার জন্য রূপচর্চা করা)? কারণ বাকিটুকু তো আমি জানিই, আগেই এগুলো ভেবে রেখেছি।
বা ঘর গুছিয়ে মা কে দেখালাম কারণ মা খুশি হবে, মা খুশি হলে আল্লাহ খুশি হবেন।
এক্ষেত্রে শুধু মা খুশি হবে এতটুক ভাবলে কি নিয়ত ঠিক হবে? কারণ মাকে তো আমি খুশি করতে চাচ্ছি আল্লাহকে খুশি করতেই।
নাকী এগুলো সব ছোট শিরক হবে?