আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
107 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (7 points)
edited by

আসসালামু আলাইকুম। 

১-/ কালেমা তৈয়ইবার সঠিক উচ্চারণ কোন টা??

লা ইলাহা ইল্লালহু মুহাম্মাদুর রসুলুল্লাহ 

নাকি 

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 

ইলাহা এর হা উচ্চারণ  যদি একটু বেশি হয়ে যায় ও ইল্লালহু  এর হু উচ্চারণ একটু পাতলা হয়ে যায়,  তাহলে কি ঈমান নবায়ন হবে না???

২-/ মনে মনে কোনো খারাপ বিষয় আসলে হঠাৎ যদি মুখে দিয়ে "আল্লাহর কসম আমি এটা করতে চাই না"বের হয়ে যায় সেটা কি কসম হয়ে যাবে এবং পরে যদি ঐ বিষয়টা হয়ে যায় তাহলে কি কসম ভঙ্গ হয়ে যাবে??

৩-/সুরা মুলক যদি সকালে, বিকালে ও রাতে ১০ আয়াত করে  তেলওয়াত করি তাহলে।এই সুরা এর যে সওয়াব আছে তা কি পাবো??

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১) কালেমা তৈয়ইবার সঠিক উচ্চারণ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 

ইলাহা এর হা উচ্চারণ যদি একটু বেশি হয়ে যায় ও ইল্লাল্লাহু এর হু উচ্চারণ একটু পাতলা হয়ে যায়,  তাহলে কি ঈমান নবায়ন করতে হবে না।

(২)  মনে মনে কোনো খারাপ বিষয় আসলে হঠাৎ যদি মুখে দিয়ে "আল্লাহর কসম আমি এটা করতে চাই না"বের হয়ে যায়। তাহলে সেটা কসম হয়ে যাবে এবং পরে যদি ঐ বিষয়টা হয়ে যায় তাহলে কসম ভঙ্গ হবে। কাফফারা দিতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808

(৩) সুরা মুলক যদি সকালে, বিকালে ও রাতে ১০ আয়াত করে তেলওয়াত করা হয়, তাহলে এই সুরা এর যে সওয়াব আছে তা অবশ্যই পাওয়ার যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (809,370 points)
প্রশ্নে পরবর্তীতে ইডিট গ্রহণযোগ্য নয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...