আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ।
শুকনো নাপাকির বিধান কী?
আমাদের বাড়িতে নামাজ পড়ার কোন স্পেস নেই। আমরা এমন জায়গায় নামাজ আদায় করি যেখানে সবাই হেঁটে যায়। আমাদের বাড়িতে বাচ্চা আছে ৩ মাসের। সে অনবরত প্রস্রাব করে। অনেক সময় প্রস্রাব নামাজের সে-ই জায়গাটাতে গিয়ে পড়ে। প্রস্রাবের কোনো গন্ধ বা দাগ থাকে না। এমতাবস্থায় কি মুছে নামাজ আদায় করতে হবে? বারবার মোছামুছি করা অনেক কষ্টসাধ্য।

আবার কোন সময় প্রস্রাবের ছিঁটা, কোনসময় বেবি প্রস্রাব করে দিলে বেবিকে আনা-নেয়া করতে গেলে সে-ই জায়গায় প্রস্রাবের ফোঁটা পড়ে যায়। এক্ষেত্রে বিধান কী?

একজন বললো, ফ্লোরে প্রস্রাব পড়ার পর শুকিয়ে দাগ-গন্ধ না থাকলে তার উপর নাকি নামাজ আদায় করা যাবে। এই কথাটা কতটুকু সত্য?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাজের ফরয ১৩ টি
[৭ টি নামাজের বাহিরে ]
১/ শরীর পাক
২/কাপড় পাক
৩/ নামাজের জায়গা পাক
৪/ সতর ডাকা
৫/ কেবলামুখী হওয়া
৬/ নামাজের ওয়াক্ত চেনা
৭/ নিয়্যাত করা

[ ৬ টি নামাজের ভিতরে ]
১/ তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা
২/ দাঁড়াইয়া নামাজ পড়া
৩/ কেরাত পড়া
৪/ রুকু করা
৫/ সেজদা করা
৬/ শেষ বৈঠক
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযের জায়গা পাক নামাযের জন্য শর্ত। যেই জায়গায় নামায পড়া হবে, সেই জায়গায় নাপাকি থাকার ইয়াকিন বা সিংহভাগ ধারণা থাকলে তখন উক্ত জায়গায় নামায পড়া সহীহ হবে না। হ্যা মাঠি বা শোষণ ক্ষমতা সম্পন্ন স্থান শুকিয়ে গেলে তাতে নামায পড়া বিশুদ্ধ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6568


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...