আসসালামু আলাইকুম,, আমরা ৩বোন ৩ভাই আমি সবার ছোট বোন, আমার বড় বোনের বিয়ে হয়েছে তার ২টা বাচ্চা আছে,, আমার বিয়ে হয়েছে ৩বছর আগে পরিবারের সম্মতিতে কোর্ট এ বিয়ে হয়েছে কোন আনুষ্ঠানিকতা হয়নি,, আমার মেজো বোন তখন ঢাকায় ছিলো আর আমরা থাকি চিটাগং,, আমার মেঝো বোন অবিবাহিত ওর বয়স ৩৫ ও ঢাকায় একা ই থাকতো চাকরি করতো,, বিয়ের কথা বললে রাজি হয়তো না ওর চিন্তা ভাবনা আধুনিক যুগের ওর ধারণা বিয়ে করে সংসার করলে সেটা বুয়াগিরি করা, চাকরি করা সম্মানের যাইহোক ওর বিয়ে হওয়ার সম্ভাবনা ও খুব কম, ঘরের কাজ জানে না, ব্যবহার ও খুব খারাপ, জঘন্য রকমের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে।। ও আমাকে একদম সহ্য করতে পারে না আমার বিয়ের সময় ওকে জানানো হয় নাই ভাবছে আমাকে উঠাই দিবে ৩বছর পর এর মধ্যে আমার মেঝো বোনের ও হয়তো বিয়ে হয়ে যাবে তো তখন ওকে বলে নাই যদি ও মনে কষ্ট পাই সেজন্য।।। পরে দেড় বছর পর ও শুনছে এখন ওর ৩৫বয়সে ও বিয়ে হয় নাই ভালো কোন চাকরিও নাই, ও আমার বিয়ের খবর শুনার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে কথা বলে না, আমি সালাম দেই কথা বলি তাও কথা বলে না, আমার পরিবারের কথা মতো আমি ওর হাতে ধরে কান্না করে মাফ চেয়েছি সে তবু ও আমার সাথে কথা বলে না, ও আমার কোন কিছুই সহ্য করতে পারে না। ওর কারণে আমি আমার বাপের বাড়িতেও যাইতে পারি না, গেলেই ঝগড়া লাগাই দেই, আমাকে অনেক মানসিক নির্যাতন করে,, কিছুদিন পর পর আমার ব্যাপার নিয়ে আমার আম্মার সাথে ঝগড়া লাগাই দেই পরে অনেক বিশ্রী গালা গালি করে আশে পাশের মানুষ কে শুনায়, আমাকে ফোন করে বলে আমি সংসার কিভাবে করি ও দেখবে আমার হাজবেন্ড কে কল দিয়ে আজে বাজে কথা বলবে,, এখন আমাকে উঠাই নিবে সেজন্যে অনুষ্ঠান করবে আমার পরিবারের মানুষ ২-৩ লাখ টাকা খরচ হবে, এইটা শুনে ও এখন বলে আমার হাজবেন্ড কে কল দিয়ে আজে বাজে কথা বলবে,, কিসের টাকা দিবে আমার জন্য আমি কাজের বুয়া, আমি কেনো চাকরি করি না, চাকরি করে নিজের অনুষ্ঠানের টাকা নিজে জোগাড় করতাম,, আমি প্রেগন্যান্ট ওর ভয়ে আমার আম্মা ওকে এই কথাটা ও জানাতে পারছে না ও এমন আক্রমণাত্নক আমার প্রতি,, ওর ভয়ে আমি আমার বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন ও থাকতে পারি না ওইখানে গিয়ে আমি ডিম, দুধ খাইতে পারি না লুকিয়ে খেতে হয় ও যেনো না দেখে। আর আমার হাজবেন্ড তো যেতেই পারে না আমার বাবার বাড়িতে শুধুমাত্র ওর জন্যে।।। একদমি যেতে পারে না ওইখানে এজন্যে আমাদের অনেক কষ্ট হয়ে যায়,,
এমন অবস্থায় ওর প্রতি আমার বদদুয়া আসে,, আমার করা উচিত। ওকে বুঝায়ে কেও ঠিক করতে পারবে না আমার বাসার ও কাওকে মানে না।। ভাষা ব্যবহার এতো টা খারাপ কেও ভয়ে ও ওকে কিছু বুঝাতে যাই না। সবাই আমাকেই চুপ থাকতে বলে