আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বিগত মাসে সুন্নতি তরিকায় বিবাহ সম্পন্ন করেছিলাম আলহামদুলিল্লাহ। বিয়ে বা গায়ে হলুদ জাতীয় কোন বিদাআতি অনুষ্ঠান করি নি। ছেলে মেয়ে আলাদা ব্যবস্থা করে পর্দার সহিত ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন করেছি।।
এখন ঈদের পরে আমার শ্বশুরবাড়ি থেকে আমার পক্ষের অতি অল্প সংখ্যক নিকট আত্নীয়দের মেহমানদারিতার নিয়তে একটি দাওয়াত খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। দাওয়াতটি বাসায় খাওয়ানোর কথা থাকলেও, বাসায় পর্যাপ্ত জায়গার সংকুলান না থাকাই, তারা দাওয়াত টি রেস্টুরেন্টে খাওয়ানোর চিন্তা ভাবনা করছে, অবশ্যই পর্দার মধ্যে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, উক্ত অনুষ্ঠান টি যেহেতু মেয়ে পক্ষ করছে, এটা কি এমন কিছু হবে যে, আমরা বিয়ের প্রায় দেড় মাস পরে হলেও ঘুরেফিরে ঠিকই বিয়ের অনুষ্ঠান টা করছি বা বিয়ের দাওয়াত টা খাচ্ছি। ওইক্ষেত্রে কি তাহলে এটি বিদাআত এর আওতায় পড়বে? কারণ সুন্নতি তরিকার বিয়েতে মেয়ে পক্ষের কোন খরচ থাকে না। কিন্তু এক্ষেত্রে তারা নিজ ইচ্ছায় মেহেমানদারিতার নিয়তে খরচ টা করতে চাচ্ছে, তাও বিয়ের অনেক পরে ও আমরা প্রাথমিক ভাবে না করা সত্ত্বেও।
নাকি যাস্ট এটি একটি বিবাহ পরবর্তী সাধারণ দাওয়াতের অনুষ্ঠান হিসেবেই বিবেচিত হবে? জাযাকাল্লাহ।