আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
120 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
আমি আপনাকে নতুন প্রশ্ন করছি আমি আপনার ওয়েবসাইট অনেক খুঁজে পেয়েছি আমার উত্তর দিয়েন দয়া করে অনেক টেনশনে আছি আমি এর আগে আপনাকে কখনো প্রশ্ন করিনি আপনার সবগুলো উত্তর আমি পড়েছি যা অন্যদের কে দিয়েছেন কিন্তু আবার দেখলাম অনেক কে ওয়াসওয়াসা বলেন আমি নতুন প্রশ্ন করছি আমাকে উত্তর দিয়েন দোয়া করে আপনার জন্য দোয়া করব সবসময়
একটি রেস্টুরেন্টে এর মধ্যে একটা রুম আছে ওই রুমের মধ্যে আরেক টা রুম আছে যেটা 4 সাইড দিয়ে বন্ধ ওই রুমের মধ্যে পিছনে একটি দরজা আছে ওয়েটার রা যেকোনো সময় প্রবেশ করতে পারে দরজা লক থাকে না ওই রুম এর মধ্যে এবং প্রথম তাতে ও লক নাই । এখন ভিতরের রুম এ ডান সাইডে হচ্ছে গিয়ে লম্বা করে তিনটি টেবিল আছে টেবিলের মধ্যে 3 সাইড পার্টিশন দেওয়া মানে টেবিলটা তিন সাইড দিয়ে বন্ধ কেউ বসে কি করতেছে কিছু দেখা যায় না ওই টেবিলে আরো কাপল আছে কিন্তু দাঁড়িয়ে সামনে আসলে বা দাঁড়িয়ে বের হতে নিলে দেখা যাবে বাহির হওয়ার রাস্তা হচ্ছে গিয়ে টেবিলের বাম সাইডে যে সাইট খোলা টেবিলএর একবারে লাস্ট এ পিছনে পিছনের দরজা দিয়ে ওয়েটার যেকোনো সময় আসে এই বাম সাইড দিয়ে ছোট একটু হাঁটার জায়গা আছে ওই দিক দিয়েই খাবার পরিবেশন করতে আসে আমরা প্রথম টেবিলে ছিলাম কিনা আমার মনে নাই কিন্তু আমরা সবসময় মাঝে টেবিলে বসতাম যদি সামনের জন্ বের হতে নেয় তাহলে আমাদেরকে দেখতো আর রুম টা অনেক অন্ধকার ছিল কিন্তু গেট খুললে হালকা আলো আসত

1. এখন আমার প্রশ্ন হল উক্ত অবস্থায় কি খালওয়াত সহিহা হয়েছে আর যদি ধরেন কোন কাস্টমার নাই শুধু আমরাই আছি কিন্তু যে কোন সময় নতুন কাস্টমার আসতে পারতো আসতে তো কোন পারমিশন লাগে না ওয়েটার র কাস্টমার দের নিয়ে আসে ওয়েটার এর ও আসতে কোন পারমিশন লাগে না আবার যদি আমরা একবারে সামনে টেবিলে বসতাম যেদিক এ তো কেও বাইর হলে ঢুকলে দেখা যায় না শুধু ওয়েটার আসা ছাড়া তাহলে কি খালওয়াত সহিহা হয়েছে রুম এ 1-2 ঘণ্টা বসা যায় কিন্তু ওয়েটার মাঝে মাঝে খাবার দিতে আসে পারমিশন ছাড়া এবং আমাদের মাঝে কিছু অন্তরঙ্গ মুহূর্ত হয় কিন্তু কখনো সহবাস হয়নি
2, ধানমন্ডি লেকে হাঁটলে বা ঘুরলে কি খালওয়াত সহিহা হয়েছে কারণ ওইদিক অনেক সময় মানুষ কম বেশি থাকে আবার লিফট এ বা সিঁড়িতে 2 জন একা উঠল যদিও সিঁড়িতে যে কেউ আসতে পারে উপড়ে নিচে তো অনেক শপ আছে প্রতি তলায় তাহলে কি খালওয়াত সহিহা হয়
3. যদি ভিডিও কল এ কাপড় ছাড়া দেখা হয় একে অপরকে তাহলে কি  খালওয়াত সহিহা হবে

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন।
https://idaars.com/courses/waswasa/

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...