আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
151 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
আমি অনেক সন্ধান করে আপনার ওয়েবসাইট পেয়েছি আশা করি উত্তর দিবেন অনেক কে ওয়াসওয়াসা বলেন আমি নতুন প্রশ্ন করছি আশা করি উত্তর। পাবো সাহায্য করবেন আমি অনেক সমস্যা তে আছি আমাকে এক এক জন এক এক কথা বলে হুজুর সাহায্য করেন দোয়া করে,
১.  বিয়ের পর যদি মোবাইলের মেসেজের মাধ্যমে মুখ এ বলে সহবাস করা হয় যেভাবে যেভাবে করে সেটা মোবাইলে এ বলা হয় এবং করা হয় মেসেজ এ বা কল এ (স্বামী স্ত্রী কখনও সামনা সামনি দেখা হয়নি) তাহলে কি স্বামী স্ত্রী এর খালওয়াত সহিহা হবে

 ২.আরও একটা বিষয় ভিডিও কল এ শুধু কাপড় ছাড়া অবস্থায় দেখা হয় ( স্বামী স্ত্রীর দেখা হয়েছে কিন্তু শরিয়াহ অনুযায়ী নির্জনতা হয় নি ) তাহলে কি স্বামী স্ত্রী এর খালওয়াত সহিহা হবে

৩. ১ নম্বর পরিস্থিতি পর তালাক হলে কি ইদ্দত আছে?

৪. উভয় পরিস্থিতি পর তালাক হলে কি ইদ্দত আছে ?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نَکَحۡتُمُ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ فَمَا لَکُمۡ عَلَیۡہِنَّ مِنۡ عِدَّۃٍ تَعۡتَدُّوۡنَہَا ۚ فَمَتِّعُوۡہُنَّ وَ سَرِّحُوۡہُنَّ سَرَاحًا جَمِیۡلًا ﴿۴۹﴾ 

হে ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে, তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের পালনীয় কোন ইদ্দত নেই যা তোমরা গুণবে। সুতরাং তোমরা তাদেরকে কিছু সামগ্ৰী দেবে এবং সৌজন্যের সাথে তাদেরকে বিদায় করবে।
(সুরা আহযাব ৪৯
খালওয়াতে সহীহাহ সংক্রান্ত হাদীস শরীফে এসেছেঃ

روى البيهقي في سننه عن سعيد بن المسيب أن عمر بن الخطاب رضى الله عنه (قضى في المرأة يتزوجها الرجل: أنه إذا أرخيت الستور فقد وجب الصداق) .
সারমর্মঃ
হযরত ওমর রাঃ এক মহিলা যাকে কোনো পুরুষ বিবাহ করেছিলো, ব্যাপারে ফায়সালা দিয়েছিলেন, 
যখন তুমি সতর ছেড়ে দিয়েছিলে (খুলেছিলে) তখনই মোহর ওয়াজিব হয়েছে।

وروى ابن المنذر في الأوسط (7273) عن الوليد بن أبي مالك قال: جمع عمر رضي الله عنه نفرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فيهم معاذ بن جبل، فأجمع رأيهم: أنه إذا أغلق بابا، أو أرخى سترا، فقد وجب المهر.
সারমর্মঃ
যখন কেহ দরজা বন্ধ করে,সতর ছেড়ে দেয় (খুলে) তার জন্য মোহর ওয়াজিব হবে।

আরো জানুনঃ

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(১-২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো ছুরতেই খালওয়াতে সহীহাহ হয়নি।

কেননা খালওয়াতের জন্য শর্ত হল, সহবাস প্রতিবন্ধক কোনো জিনিষ না থাকা।

(৩-৪)
উভয় ছুরতেই যদি তালাক দেয়,সেক্ষেত্রে কোনো ইদ্দত নেই।

এক্ষেত্রে অর্ধেক মোহরানা দেয়া আবশ্যক হবে। আর যদি মোহরানা নির্দিষ্ট না থাকে,সেক্ষেত্রে মুত'আ (৩ টি কাপড় দিবে,জামা,ওড়না,পায়জামা) দিবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...