আসসালামু আলাইকুম। আমার পিরিওড শুরু হয় ৪ মার্চ রাতে, ৭ তারিখের দিকে বন্ধ হয়ে যায় এবং ৮-১০ তারিখে সাদা-লাল মিশ্রিত স্রাব দেখতে পাই, পরবর্তীতে আবার ১১ তারিখে সাদা স্রাব দেখি। তখন আমি গোসল করে নামায আদায় করি, এবং রোজা থাকি। কিন্তু আজ ১২ তারিখ আবার রক্ত স্রাব আসে যা একদম প্রথম দিনের মতো। এমতাবস্থায় আমি কি এটাকে হায়েজ ধরে রোজা ভঙ্গ করবো নাকি এটাকে অসুস্থতা ধরে নিবো? উত্তরের অপেক্ষায় রইলাম।
উল্লেখ্য এই রকম সমস্যা আমার প্রতিমাসেই হয় এবং আমি ১০ দিন সময়কাল ধরে পবিত্র হই। কিন্তু রোজা পালন নিয়ে প্রতি বছর আমি খুব কনফিউশানে থাকি।