আসসালামু আলাইকুম,
আমি একজন মাদ্রাসার ছাত্রি,প্রায় ২০২২ থেকে আমার মায়ের একজন হিন্দু লোকের সাথে হারাম সম্পর্ক আছে বলে আমি মনে করি, এবং আমি অনেক বার প্রমানো পেয়েছি, আমার বাবা দেশের বাহিরে থাকে। প্রথমত আমি ভাবতাম বিষয়টা বাবা কে জানানো দরকার, তবে এত বর একটা কথা শুনে বাবার হয়তোবা কিছু হয়ে যেতে পারে, এই ভয়ে বলিনি বাবাকে৷ পরবর্তীতে অন্য কাওকে জানানোর কথা ভাবলাম,এবং আমার বড় ভাইকে বিষয়টি জানালাম, বড় ভাইয়া কে জানিয়েছি কারন ভাইয়া আমাকে একদিন বলেছিলো, ঐ লোকের সাথে কথা বলাটা তার কাছে ভালো লাগেনা, এই কথাটা শুনে ভাবলাম হয়তো ভাইয়ার কাছে কথাটা বললে ভালো হবে, এবং আমি বললামও, তবে বিষয়টা মোটেও ভালো দিকে গেলো না। ভাই গ্রামে জায় এর কিছুদিন পর, এবং নানীকে বিষয়টা জানায়। নানী আম্মুকে এই বিষয়ে কথা বললে আম্মু ভায়ের সাথে খুব খারাপ ব্যাবহার করে, ঠিক মত কথা বলে না, আবার কিছু বললেও কেমন করে জেনো বলতো, আমরা পারিবারিক ভাবে বাহিরে ঘুরতে গেলেও ওই লোককে সাথে ডাকে,তবে ভাইয়াকে বলে জায়না, এ ঘটনার আগে বলে জেতো যদিও,,,,, এরপর আমি আর নিজে অন্য কাউকে বলার সাহস করতে পারিনি, পরে আমি ভাবলাম আমি নিজেই বলি আম্মুকে, শেষে সেই চিন্তাও বাদ দিতে হলো, কারন আমার ছোট ভাই বলে ছিলো, আম্মু ঐ লোক জাকে মা আমাদের মামা ডাকতে বলেছে, তুমি মামাকে নিয়ে বেশি বেশি করো, কোথাও গেলে নিয়ে জাও, একথা শুনে আম্মু আমাকে আলাদা করে বলে যে, আমি তোমার মামার সাথে এক জায়গায় গিয়েছিলাম, ওদের বইলোনা, এ ঘটনার পর আমি কিছুই বলিনি আর আম্মুকেও, নাহয় এখন বাহিরে গেলে আমাকে বলে জায় পরে আমাকেও বলে জাবেনা, বা মিথ্যা বলে জাবে,।।। আমার নানী ঐ লোককে নিজের ছেলের মত মনে করে, তবে তারা তো সত্যিটা জানেনা, আমার মায়ের দ্বীন সম্পর্কে মোটামুটি ভালোই ধারোনা আছে, তবে মাদ্রাসায় পরেনি, এখন প্রশ্ন হলো আমি জেনে বুঝে একটা পাপ কাজকে পস্রয় দিচ্ছি গোপন করছি এতে কি আমার কোনো গুনাহ হবে, কেয়ামতের দিন এর জন্য কি আমাকে পাকরাও করা হবে