আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
113 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
আমার একজন আত্মীয়া এনজিওতে চাকরি করেন।উনার স্বামী মারা গিয়েছেন।নিজেই উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি।স্বামীর রেখে যাওয়া কোনো সম্পদ বা আয়ের উৎস নেই।উনাদের একমাত্র মেয়ে,বিবাহিতা এবং প্রাইমারি স্কুলের শিক্ষিকা।স্বামী-সন্তান নিয়ে পাশের এলাকায় থাকেন আলাদা সংসারে।সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে,আমার ঐ আত্মীয়া আমাকে কিছু টাকা উপহার দিয়েছেন।উনিই বিকাশে পাঠিয়েছেন।(টাকাটা আসলে উনার আয়ের নাকি উনার মেয়ের সেটা আপাতত কোনোভবেই জানার  উপায় নেই)

আমি স্টুডেন্ট এবং কোনো আয়ের সাথে জড়িত নই।

-এই টাকাটা আমি প্রথমদিকে খরচ করিনি ফতোয়া না জানা থাকায়।কিন্তু পরবর্তীতে সেই টাকা থেকে কিছু বই কিনেছি এবং বাকিটা ধার দিয়েছি।

১.আমার জন্য এই টাকা হারাম ছিল কি না?

২.আমার থেকে ধারগ্রহীতার জন্যেও এটা হারাম সাব্যস্ত হবে কি না?

৩.এটা ব্যবহার আমার জন্য বৈধ না হলে,সমপরিমাণ টাকা সদকা করতে হবে? (আমার বাড়ি থেকে পাঠানো হালাল আয়ের টাকার সাথে এটার কিছুটা সংমিশ্রণ ঘটে গিয়েছে সম্ভবত।খাবার কিনতে ১০০ টাকা মতন এখান থেকে খরচ হয়েছে সম্ভবত।এমতাবস্থায় আমার করণীয় কী।)

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
فى الفتاوى الهندية- أهدى إلى رجل شيئا أو أضافه إن  كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام ، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية ، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل ، كذا في الينابيع 
যদি এমন কেউ কাউকে কিছু হাদিয়া দেয়,যার অধিকাংশ সম্পত্তি হালাল,তাহলে সেই মালকে গ্রহণ করা নাজায়েয নয়।তবে যদি সে জানতে পারে যে,দাতা হারাম থেকে দিচ্ছে তাহলে এমতাবস্থায় সেটা জায়েয হবে না।আর যদি তার মালের অধিকাংশই হারাম থাকে,তাহলে এমন ব্যক্তির হাদিয়া গ্রহণ জায়েয হবে না।এমন ব্যক্তির ওখানে আহার করাও যাবে না, যতক্ষণ না সে হালাল খাবারের সংবাদ দিচ্ছে বা এটা বলছে যে,সে ধার করে নিয়ে এসে আহার করাচ্ছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার ঐ আত্মীয়া যদি তার হারাম ইনকাম থেকে আপনাকে কিছু দেন তাহলে এটা আপনার জন্য হালাল হবে না

(২) আমার থেকে ধারগ্রহীতার জন্যেও এটা হারাম সাব্যস্ত হবে। 

(৩) এটার ব্যবহার আপনার জন্য বৈধ হবে না। হ্যা,সমপরিমাণ টাকা সদকা করে দিলে আপনার জন্য বৈধ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...