আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in সাওম (Fasting) by (12 points)
আসসালামু আলাইকুম।


সর্দি লাগলে যে কফ জমে,মাঝে মাঝে ভিতরের দিকে টানলে কফ গলার ভিতরে চলে আসে। ঐটা যদি গিলে ফেলি তাহলে কি রোজা ভাঙবে? আমি গলা খাঁকারি দিয়ে খুব বেশি বের করে আনতে পারিনা ওই কফ,ওগুলো তো শেষমেশ গিলেই ফেলি। আমি কোথায় যেনো দেখেছিলাম এটায় রোজা ভাঙ্গেনা,যেমন থুতু গিলে ফেললে ভাঙ্গেনা। এখন যদি এই কফ গেলার কারণে আমার রোজা ভেঙে থাকে তাহলেও কি আমি গুনাহগার হবো? যেহেতু আমি জানতাম না? আমার করণীয় কি জানাবেন,আমি খুব টেনশনে আছি এটা নিয়ে

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/4627/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান হলো কফ গিলে ফেললে রোযা নষ্ট হবে না। কেননা উহা মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোযা নষ্ট হয় না।
সুতরাং কফ গিলে ফেলার দ্বারাও রোযা ভেঙ্গে যাবেনা।
(ফাতাওয়ায়ে রিয়াযুল উলুম ৩/৩০৩.
আপকে মাসায়েল আওর উনকা হল
৩/৪০৩)

 এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোযার কোন ক্ষতি হবে না।
তবে অনেকেই বলেছেন যে অনেক থুথু,কফ জমিয়ে গিলে ফেললে রোযা মাকরুহ হয়ে যাবে।
  
আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভরে বমি হল। তিনি তখন বললেন-
ثلاث لا يفطرن الصائم : القيء، والحجامة، والحلم.
তিন বস্ত্ত রোযাভঙ্গের কারণ নয় : বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।-সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪

وفي الحجۃ سئل ابرإہیم عمن ابتلع بلغما قال إن کان أقل من ملٔ فیہ لا ینقض إجماعاً وإن کان ملٔ فیہ ینقض صومہ عند أبي یوسف وعند أبي حنیفۃ لا ینقض ہو المعتمد۔(مراقي الفلاح مع الطحطاوي :۳۶۲
যদি কফ মুখ ভরিয়ে না হয়,তার চেয়ে কম হয়,তাহলে সর্বসম্মিক্রমে রোযা ভাঙ্গিবেনা।
আর যদি মুখ ভরিয়ে হয়,তাহলে ইমাম আবু ইউসুফ রহঃ এর নিকটে রোযা ভেঙ্গে যাবে।
ইমাম আবু হানিফা রহঃ এর নিকটে রোযা ভেঙ্গে যাবেনা।
এটাই গ্রহনযোগ্য মত।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সর্দি লাগলে যে কফ জমে,মাঝে মাঝে ভিতরের দিকে টানলে কফ গলার ভিতরে চলে আসে। ঐটা গিলে ফেললে রোজা ভাঙবেনা।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রোযা আদায় হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 287 views
0 votes
1 answer 383 views
+1 vote
1 answer 472 views
...