আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (12 points)
আসসালামু আলাইকুম।

ফিতরা দেয়ার হুকুম কি এবং কার উপর এটা ওয়াজিব হবে।এটা কি সবাই কে আদাই করতে হবে, যেমন যে গ্রহন করবে সেও কি আদাই করবে, সে যদি অসোচ্ছল হয় তাও কি তাকে আদাই করতে হবে?

বিষয় টি বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/41532/ নং ফতোয়াতে উল্লেখ  রয়েছে, 
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻗَﺎﻝَ : « ﻓَﺮَﺽَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺯَﻛَﺎﺓَ ﺍﻟْﻔِﻄْﺮِ ﻃُﻬْﺮَﺓً ﻟِﻠﺼَّﺎﺋِﻢِ ﻣِﻦْ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻭَﺍﻟﺮَّﻓَﺚِ ﻭَﻃُﻌْﻤَﺔً ﻟِﻠْﻤَﺴَﺎﻛِﻴﻦِ ﻣَﻦْ ﺃَﺩَّﺍﻫَﺎ ﻗَﺒْﻞَ ﺍﻟﺼَّﻼﺓِ ﻓَﻬِﻲَ ﺯَﻛَﺎﺓٌ ﻣَﻘْﺒُﻮﻟَﺔٌ ﻭَﻣَﻦْ ﺃَﺩَّﺍﻫَﺎ ﺑَﻌْﺪَ ﺍﻟﺼَّﻼﺓِ ﻓَﻬِﻲَ ﺻَﺪَﻗَﺔٌ ﻣِﻦْ ﺍﻟﺼَّﺪَﻗَﺎﺕِ » 

রাসূলুল্লাহ সাঃ সদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন।রোযাকে বেহুদা ও অশ্লীলতা থেকে পবিত্র করতে।এবং মিসনদকিনদের জন্য খাদ্য স্বরূপ হিসেবে।সুতরাং যারা ঈদের নামাযের পূর্বে ফিতরা কে আদায় করে নিবে,তাদের সেই সদকাহ হলো মকবুল সদকাহ।আর যারা ঈদের নামাযের পর সেটাকে আদায় করবে,তাদের সেই সদকাহ অন্যন্য নফল সদকাহ এর মত। অর্থাৎ-আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন,আর ইচ্ছা না করলে কবুল করবেন না।(সুনানু আবি-দাউদ-১৩৭১)

যাকাত যারা খেতে পারবে ফিতরা ও তারা খেতে পারবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৯/৬১৯)

ঈদের নামাযে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব।ইমাম আবু-হানিফা রাহ এর মতে দুই বৎসর পূর্বেও ফিতরাকে আদায় করা যায়।ঈদের নামাযের পূর্বে কেউ আদায় করতে না পারলে ঈদের নামাযের পরে অবশ্যই আদায় করে নেবেন।পরে কতদিন পর্যন্ত? মূত্যুর পূর্বে যেকোনো সময় আদায় করতে পারবেন।তবে তারাতারি আদায় করাই মুস্তাহাব।(কিতাবুল-ফাতাওয়া-৩/৩৫৩)
বিস্তারিত জানতে ভিজিট করুন-1511


ফিতরা কার উপর ওয়াজিব?
وهي واجبة على الحر المسلم المالك لمقدار النصاب فاضلا عن حوائجه الأصلية كذا في الاختيار شرح المختار، ولا يعتبر فيه وصف النماء ويتعلق بهذا النصاب وجوب الأضحية، ووجوب نفقة الأقارب هكذا في فتاوى قاضي خان.

ভাবার্থ- নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব।
এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া জরুরী নয়।শুধু তাই নয়, বরং এ পরিমাণ মালের মালিকের উপর  কোরবানী ও নিকটাত্মীয়দের ব্যয়ভার গ্রহণ ওয়াজিব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৯২)

★নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব।

এখানে বছর পূর্ণ হওয়া আবশ্যক নয়।
ঈদের দিন এই পরিমান সম্পদের মালিক হলেই সদকায়ে ফিতর ওয়াজিব।     

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
যে ব্যাক্তি নেসাব পরিমান সম্পদের মালিক হয়,সেক্ষেত্রে তার উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।

বাবা যদি নেসাব পরিমান সম্পদের মালিক হয়,সেক্ষেত্রে সে তার নাবালেগ শিশুরও ফিতরাহ আদায় করবে।

ফিতরাহ আদায় না করলে গুনাহ হবে।
এটি গরিবের হক।
,
এমনকি ঈদের দিন সকালেও যদি সন্তান জন্মগ্রহণ করে,সেক্ষেত্রে তারও ফিতরাহ তার বাবার ( যে বাবা নেসাব পরিমান সম্পদের মালিক) আদায় করতে হবে।

অসচ্ছল ব্যক্তির উপর সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক হবে না। যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরেই শুধুমাত্র সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব।

যে গ্রহন করবে,সে তো গরিব, সুতরাং সে তো নেসাব পরিমান সম্পদের মালিক নয়,তাই তার উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 298 views
0 votes
1 answer 104 views
...