ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মল ত্যাগের পর বাম হাত ব্যবহার করে লজ্জাস্থান পাক করার সাথে সাথে হাতও পাক হয়ে যাবে। হ্যা, সাবান ইত্যাদি দিয়ে হাত ধৌত করা উত্তম।
(২) পাক আর নাপাক কাপড়কে ধৌত করার জন্য একত্রে ভিজালে সকল কাপড় নাপাক হয়ে যাবে।
(৩) কাপড়ে প্রস্রাবের ছিটা অর্থাৎ ফোটা লাগলে কাপড় নাপাক হবে না। তবে এক দিরহাম থেকে বেশী লাগলে কাপড় নাপাক হয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/787(৪) বাথরুমের মেঝেতে কাপড় ধৌত করার পূর্বে এক বালতি পানি ঢাললে মেঝে পাক হয়ে যাবে।
(৫) ফরয গোসল করার সময় নাপাকি দেহ থেকে হাত ব্যবহার করে পরিষ্কার করার পর দেহর সাথে সাথে হাতও পাক হয়ে যাবে।