ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا "
যায়িদ ইবনু খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন সায়িমকে ইফতার করায় তবে তার জন্যও অনুরূপ (সিয়ামের) সাওয়াব হবে। কিন্তু এতে সিয়াম পালনকারীর সাওয়াবে কোন ঘাটতি হবে না। [সুনানু তিরমিযি-৮০৫ ইবনু মাজাহ ১৭৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৮০৭]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নকারীর প্রশ্ন থেকে মনে হচ্ছে যে, তিনি অমুসলিম বেষ্টিত স্থানে অবস্থান করছেন। তাই বলবো,
মুসলিমদের অবস্থান জানানোর জন্য ইফতারের আয়োজন করা যাবে। অবশ্যই নারী পুরুষদের জন্য পৃথক স্থান রাখতে হবে। এবং গানবাজনা থেকে বিরত থাকতে হবে। সাধারণত নারীদের জন্য নিজ ঘরের বাহিরে এভাবে অবস্থান করা কখনো জায়েয হয় না। কিন্তু প্রশ্নের বিবরণমতে মুসলিমদের অবস্থান এবং দাওয়াতের নিয়তে সম্পূর্ণ পর্দা সহকারে এবং দূরবর্তী নারীদের জন্য মাহরামদের উপস্থিতির শর্তে অনুমোদনযোগ্য হিসেবে বিবেচিত হবে।