আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
101 views
in সাওম (Fasting) by (14 points)
edited by
১.আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাদের মেডিকেলে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান বেশ কয়েকবার হয়। কিন্তু মুসলিমদের কোনো অনুষ্ঠান বা কিছু হয়না। একটা সময়ে হোস্টেলে গরু খাওয়াও নিষেধ ছিলো।  এমতাবস্থায় কিছু ভাইয়েরা মিলে রমাদানে ইফতার আয়োজন এবং একইসাথে ডিনার হিসেবে গরুর বিরিয়ানি এবং বছরে অন্য সময়ে সীরাহ মাহফিল, কুরআন প্রতিযোগিতার   উদ্যোগ নিয়েছে। এখানে ইফতারে সবার থেকে টাকা তুলে আয়োজন করা হবে। ছেলে মেয়েদের পৃথক বসার ব্যবস্থা থাকবে, ফ্রি মিক্সিং থাকবে না৷ তবে কোনো দ্বীনী আলোচনাও থাকবে না।   সাংস্কৃতিক ভাবে কলেজের মুসলিমদের অস্তিত্ব বোঝানোর জন্য এ আয়োজন জরুরি মনে করছি। এ ধরনের আয়োজনে অংশগ্রহণের বা আয়োজনের হাকীকত কি?
২.এতে অংশগ্রহণ করলে সওয়াব নাকি গুনাহ হতে পারে নাকি কোনোটাই না ?
৩. রমাদানে যেহেতু নফল সদাকা বা হাদিয়ার অনেক গুরুত্ব তাই কেউ যদি এ আয়োজনে অংশগ্রহণ না করে সাদাকা বা হাদিয়াতে টাকা খরচ করে সেটা কি তার জন্য উত্তম?  কিন্তু সবাই অংশগ্রহণ না করলে অনুষ্ঠান ওঠানো সম্ভব না। সেক্ষেত্রে পরবর্তী বছর থেকে আর কখনো এমন আয়োজন হয়ত হবে না।

 ৪.এক্ষেত্রে সবাইকে কি এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহী করা ঠিক নাকি ভুল হবে?

৫. হোস্টেলে মেয়েরা রমদানে দু একদিন সবাই (২৫-৩০ জন) একসাথে ইফতার করা হয়। নাজায়েজ কিছু থাকেনা। তবে মেয়েরা একত্রিত হলে হাসি ঠাট্টা, কথা বার্তা তো হয়ই।  যদি এ নিয়তে করা হয় যে সামাজিকতা রক্ষা , নিজেদের মধ্যের সম্পর্ক সুন্দর হবে। যেহেতু নাজায়েজ বিষয়াদি থাকার আশঙকায় সারা বছর  অন্য কোনো আয়োজনে অংশগ্রহণ করা হয়না।
আবার অনেকে  নিজেরা আমল অর্থাৎ ইফতারের আগে একা দুআ করাকে বেশি ভালো মনে করে এজন্য এসব আয়োজনে থাকাকে  অনর্থক মনে করে।  এক্ষেত্রেও কোনটা উত্তম?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا "
যায়িদ ইবনু খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন সায়িমকে ইফতার করায় তবে তার জন্যও অনুরূপ (সিয়ামের) সাওয়াব হবে। কিন্তু এতে সিয়াম পালনকারীর সাওয়াবে কোন ঘাটতি হবে না। [সুনানু তিরমিযি-৮০৫ ইবনু মাজাহ ১৭৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৮০৭]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নকারীর প্রশ্ন থেকে মনে হচ্ছে যে, তিনি অমুসলিম বেষ্টিত স্থানে অবস্থান করছেন। তাই বলবো, 
মুসলিমদের অবস্থান জানানোর জন্য ইফতারের আয়োজন করা যাবে। অবশ্যই নারী পুরুষদের জন্য পৃথক স্থান রাখতে হবে। এবং গানবাজনা থেকে বিরত থাকতে হবে। সাধারণত নারীদের জন্য নিজ ঘরের বাহিরে এভাবে অবস্থান করা কখনো জায়েয হয় না। কিন্তু প্রশ্নের বিবরণমতে মুসলিমদের অবস্থান এবং দাওয়াতের নিয়তে সম্পূর্ণ পর্দা সহকারে এবং দূরবর্তী নারীদের জন্য মাহরামদের উপস্থিতির শর্তে অনুমোদনযোগ্য হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...