আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
edited by
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বার-কাতুহ।
হুজুর অনুগ্রহ করে উত্তরগুলো দিবেন। আমার অস্থিরতা যায়না এসব ভেবে। কাজে মন স্থির করতে পারিনা। জীবনে উন্নতির জন্য আগাতে পারছিনা। তালাকের এসব ভয় নিয়ে আটকে আছি একরকম। আমাকে সুস্পষ্ট ধারণা দেন অনুগ্রহ করে।

হুজুর আমার স্ত্রীর সাথে আমার ফোন কলে কথা হয়। মাঝে মাঝে আমাদের বুঝাপড়ার অভাব হয়। তো আমি তাকে প্রায় সময় তালাক পরবর্তী বাস্তবতা নিয়ে বলতাম।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি তাকে বলি
১.আমাদের ডিভোর্স হয়ে গেলে সবচেয়ে বেশি হ্মতিগ্রস্থ আমরা হবো। এভাবে যদি বুঝাই তাহলে কি তালাক হবে?

২.এছাড়াও যদি বলি "ধরো বা মনে কর যে আমি তোমাকে তালাক দিলাম তারপর বাস্তবতা নিয়ে বুঝাই।" (মনে কর যে আমি তোমাকে তালাক দিলাম বাক্যটি মনে হয় বলিনি তারপরও সন্দেহ লাগে বলেছি কিনা তাই জানতে চাই এভাবে বল্লেও কি তালাক হবে?) আমি কি আমার স্ত্রীকে জিজ্ঞেস করবো এভাবে বলেছি কিনা?
৩. আমি সাহরী করছিলাম এমন সময় আমি ভাবতেছিলাম আমি এই বিবরণটা মুফতি সাহেবকে দিচ্ছি। মানে বিবরণে আমি মনে মনে ভাবতেছিলাম মুফতি সাহেবকে বলতেছি "মনে কর যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম" এভাবে ভাবতে গিয়ে হঠাৎ ভাবনা থেকে জিহবা নড়ে উঠছিলো, হালকা আওয়াজ হয়েছে কিনা আমি শিওর না তবে জিহবা নড়ার আওয়াজ শুনেছি সুস্পষ্ট করে উচ্চারণ হয়নি। এতে কি তালাক হবে?
৪.যদি মনে মনে তালাকের কথা ভাবতে গিয়ে জিহবা নড়ে উঠে এবং অনিচ্ছাকৃত হালকা আওয়াজ হয়ে বের হয়ে যায়। এবং পরবর্তীতে আওয়াজটা সুস্পষ্ট কিনা যাচাই করার জন্য ইচ্ছে করে হালকা আওয়াজ করে বাক্যটা বলি তাতে কি তালাকের বিষয়টি আসবে?
৫.যদি কোনো একটা তালাক সংক্রান্ত বিষয়ে তালাক দিবো বা তালাক দিলাম কোনটা বলেছি সংশয় থাকলে অধিক নিশ্চয়তার জন্য তালাক দিলাম এটা ধরে যদি বিবরণ দেয়া হয় তাহলে কি সেই বিবরণকে সত্যায়ন করা হবে যদিও সংশয় আছে যে দিবো না দিলাম নিয়ে। মানে তালাক কার্যকর হবার জন্যতো দিবো থেকেও দিলাম গ্রহনযোগ্য তাহলে সেটিকে ধরে নিয়ে যাচাই করার জন্য যে দিলাম বলেও যদি তালাক এহ্মেত্রে কার্যকর না হয় তাহলে দিবো বল্লেও হবেনা। এই উদ্দেশ্যে যদি বিবরণ দেয়া হয় তাহলে কি সেটাকেই সবসময়ের জন্য সত্যি বলে ধরে নেয়া হবে? যদিও সেটি না ঘটে?

জাযাকুমুল্লহু খইরন।

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ )
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে কোনো সমস্যা হবে না।
(২) এদ্বারাও কোনো সমস্যা হবে না।
(৩) এদ্বারাও কোনো সমস্যা হবে না।
(৪) এদ্বারাও কোনো সমস্যা হবে না।
(৫) এদ্বারাও কোনো সমস্যা হবে না।

বিঃদ্রঃ 
দয়াকরে ওয়াসওয়াসা কোর্সটি সম্পন্ন করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
হুজুর কোর্সটি পাবার অনেক চেষ্টা করেছি। IOM এ কলও করেছি কিন্তু কোর্সটি বর্তমানে এভেলেবল না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...