ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীর সাথে সর্বক্ষেত্রে মিথ্যা বলা জায়েয হবে না। তবে স্ত্রীকে সন্তুষ্ট করতে যেয়ে ভালবাসা ইত্যাদি প্রকাশের ক্ষেত্রে মিথ্যা বলার রুখসত রয়েছে। যেমন, কাপড় ইত্যাদির দাম বাড়িয়ে বলা। তাছাড়া ভেঙ্গে যাওয়া সংসারকে টিকিয়ে রাখতে স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েয হবে। তবে স্ত্রীর হক বা স্ত্রীর ক্ষতিসাধন হয়, এমন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েয হবে না। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও মিথ্যা বলার সুযোগ নেই। হ্যা, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমোদনকে শরীয়ত শর্তারোপ করেনি।
مأخَذُ الفَتوی
حدثنا سفيان قال: حدثني صفوان ابن سليم عن عطاء بن يسار قال: " جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله هل علي جناح أن أكذب أهلي؟ قال: لا، فلا يحب الله الكذب، قال: يا رسول الله استصلحها واستطيب نفسها، قال: لا جناح عليك "أخرجه الحميدي في " مسنده " (رقم 329)