আসসালামু আলাইকুম
আমার আপন চাচা মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ নন, মানে একেবারে পাগল বলা যাবেনা আবার একেবারে সুস্থ ও না। তিনি বিয়ে করেননি। আলাদা একটি এক রুমের বাসায় থাকেন, আর খাওয়া দাওয়া ৩-৪ বেলা সব আমাদের বাসাতেই করেন। উনার বাসা ভাড়া হতে যাবতীয় ভরণপোষণ সব খরচ আমার বাবাই বহন করেন বলতে গেলে।
এখন, আমার বাবার উপর যাকাত ফরয হয়। এই যাকাতের টাকা থেকে আমার চাচা কে যাকাত দেওয়া যাবে? যেহেতু উনি সম্পূর্ণ মানসিক সুস্থ নন, উনার টাকা উনাকে একেবারে দিয়ে দিলে বা একেবারে মালিক বানিয়ে দিলে উনি নষ্ট করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে কি উনার জন্য যাকাতের টাকা আলাদা করে রেখে দিয়ে প্রয়োজন অনুযায়ী যেমন: মাসে মাসে মাসিক বাসা ভাড়া বা অন্যান্য খরচের জন্য যদি দেওয়া হয়, তাহলে কি যাকাত আদায় হবে?
আবার যেমন উনি ৩-৪ বেলাই আমাদের বাসায় খাচ্ছেন বা খান রেগুলার, এখন এই খাবার খরচ বাবদ মাসিক একটা এমাউন্ট যেমন ধরা যাক ৫-৬ হাজার এরকম হিসাব ধরে সেটা যদি যাকাত থেকে দেওয়া হয় তাহলে কি যাকাত আদায় হবে?
জানাবেন ইন শা আল্লাহ।