আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার পরিচিত একজনের পক্ষ থেকে দুটি প্রশ্ন। তিনি বলেন -
১. তাঁর কাছে এক গরীব মাদ্রাসার ছাত্রের লেখা-পড়া বাবদ প্রত্যেক মাসে ৩ হাজার আসে। এটা একান্ত তার জন্যই যাকাতদাতা পাঠিয়ে থাকেন।
অত:পর তিনি সর্বোচ্চ আমানতের সাথে ঐ ৩ হাজার টাকা সরাসরি ঐ মাদ্রাসার ছাত্রের হাতে দিয়ে দেন। তবে মাঝে মধ্যে এমন হয় যে, ঐ মাদ্রাসার ছাত্র পূর্ণ ৩ হাজার টাকা নিতে চান না বা তার প্রয়োজন পড়ে না। তাই যার কাছে টাকাটা আসে তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে বাকি ১ হাজার টাকা অন্য কোনো কল্যাণকর কাজে দান করে দিতে বলেন।
এখন ঐ ব্যক্তি উক্ত এক হাজার টাকা মসজিদে দান করতে পারবেন কি না? যেহেতু ঐ মাদ্রাসা ছাত্র তাকে অনুমতি দিয়েছে।
২. বা তার একটি মুদি দোকান আছে। তাই ১০০০ টাকার চাউল (নিজের দোকান থেকে ন্যায্য মূল্যে কিনে) অন্য কোনো গরিব ব্যক্তিকে দান করতে পারবেন কি না? অন্য সাধারণ ব্যক্তিদের কাছে যত টাকা কেজি চাউল বিক্রি করেন ততো টাকা মূল্যই ধরবেন।
যেমন স্বাভাবিকভাবে তার দোকানে ৫০ টাকা কেজি চাউল বিক্রি করেন। তার পাইকারি কেনা ৪০ টাকা করে। এখন তিনি ৫০ টাকা কেজি করে ধরে ২০ কেজি চাউল অন্য কোন গরিব ব্যক্তিকে দিতে পারবেন কি না?