আমি এবং আমার এক ভাই মিলে আমরা ফুটপাতে ফলের ব্যবসা করতে চাচ্ছি। তো ফুটপাতে ব্যবসা করলে রাজনৈতিক দলের লোকদের প্রতিদিন চাদা দেওয়া লাগে, নয়তো ওখানে করা সম্ভব না। তো প্রতিদিন এই ৳ দেওয়া কি হালাল হবে? কারন এই ৳ তো সরকার পাচ্ছে না, ম্যাজিস্ট্রেট আসলে উঠে যেতে হয় আবার রাজনৈতিক দলকে ৳ না দিলে সেখানে দোকান দিতেও দিবে না। এমতাবস্থায় উনাদের ৳ দেওয়া কি হালাল হবে নাকি এভাবে ব্যবসা না করাই ভালো?
আমার আরেকটি প্রশ্ন হলোঃ এই ব্যবসায় মূলধন আমি দিচ্ছি এবং আমার ভাই পরিশ্রম। আমার পক্ষে দোকানের কোনো কাজ করা সম্ভব না। কারন আমি অন্য জেলায় থাকি। আমার মূলধন ৫০ হাজার টাকা, মানে এই টাকা দিয়ে ব্যবসা শুরু হচ্ছে। তো খরচের কথা বলতে প্রতিদিন ফল ক্রয় করা, একজন শ্রমিক রাখা লাগবে, তো তার খরচ, যাতায়াত খরচ, খাবার খরচ, রাজনৈতিক দলকে ৳ দেওয়া এবং মাসিক খরচ হিসেবে কারেন্ট বিল। নিচের কোন প্রেক্ষাপট অনুযায়ী ব্যবসা করলে হালাল হবে?
প্রেক্ষাপট ১ => ৫০ হাজার টাকার অর্থাৎ সম্পূর্ণ টাকার ফল ক্রয় করা। দিন শেষে সকল ফল ৬০ হাজার টাকার বিক্রি হলো। তার মানে ১০ হাজার টাকা লাভ হলো। এখন এই ১০ হাজার টাকা থেকে শ্রমিকের পারিশ্রমিক, যাতায়াত, রাজনৈতিক দলকে ৳ অর্থাৎ সকল খরচ এখান থেকে করা হলো। খরচ শেষে দেখা গেলো ৫হাজার টাকা লাভ হয়েছে। এখন চুক্তি অনুযায়ী ৫হাজার টাকা উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী ভাগ হবে। আর যদি ফল ক্রয় ব্যতিত অন্য খরচের টাকার পরিমান লাভ না হয়, তাহলে সেটা আমাদের মধ্য হতে যেকোনো একজন দিবে এবং তারপর পরের দিনের লভ্যাংশ থেকে আগের দিনের টাকা পরিশোধ করা হবে
প্রেক্ষাপট ২=> ৪০ হাজার টাকার অর্থাৎ কিছু টাকা হাতে রেখে ফল ক্রয় করা হবে। বাকি ১০ হাজার টাকা দিয়ে অন্যান্য খরচ(যাযতায়াত, খাবার ইত্যাদি) করা হবে। ধরি ৫হাজার টাকা অন্যান্য খরচ হয়েছে। তার মানে মোট খরচ হলো ৪৫হাজার টাকা। আর ধরেন ফল বিক্রি হয়েছে ৬০হাজার টাকার। এখন ৬০হাজার টাকা থেকে ৪৫হাজার টাকা বাদ দিয়ে যেই ১৫হাজার টাকা থাকলো, সেটা উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী বন্টন হবে। আর যদি ফল বিক্রি ৪২হাজার টাকার ফল বিক্রি হয়, তাহলে ৩হাজার টাকা যেই লস হবে, সেটা আমার। পরের দিন আমি আবার প্রয়োজন অনুযায়ী ৳ দিবো, অর্থাৎ লসের অংশীদার সে থাকছে না
উপরের ২ প্রেক্ষাপটের কোন ভাবে ব্যবসা করলে সেটা হালাল হবে? যদি ২টাই হালাল না হয়, তাহলে কিভাবে করলে সেটা হালাল হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানিইয়েন যাতে আমরা ব্যবসা করতে পারি ইন শা আল্লাহ