আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
140 views
in সাওম (Fasting) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
এক বোনের স্বামী ৭ দিন সফরের দুরত্বে ছিল।বোনটা  বাসায় ছিল।আজকে সকালে ৭ দিন পরে বোনটার স্বামী বাসায় আসে।এতদিন দূরে থাকার কারণে বোনটার স্বামী উত্তেজনার একদম চরম মহূর্তে চলে গিয়ে ছিল কিন্তু তাদের সহবাস হয়নি। যেহেতু বোনের স্বামী রোজা ছিল তাই তারা দুজনেরি কষ্ট হলেও  সবর ধরে ছিল।

১.এখন প্রশ্ন চরম উত্তেজনার বীর্যে মতো কিছু একটা বের হয়েছে। বীর্যের থেকে পরিমাণে একটু কম মনী মজির থেকে বেশি।  এখন ওই বোনের স্বামীর রোজা ভেঙে  গেছে কি না।
২.আর কোনো কাফফারা দিতে হবে কি না।
তিনি ৭ দিন সফরে ছিলেন আজকেই সকালে আসছেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোযা অবস্থায় মযি বের হলে রোযা ফাসিদ হবে না। তাছাড়া মযি বের হওয়ার দ্বারা গোসলও ফরয হয়না।কেবলমাত্র বীর্যপাত হলেই রোযা ফাসিদ হয়ে থাকে। 

قال في ملتقی الأبحر (مع المجمع والدر، کتاب الصوم ۱: ۳۶۱، ۳۶۲ ط دار الکتب العلمیة بیروت) : أو قبل أو لمس إن أنزل وٴفطر وإلا لا اھ وفی الدر المنتقی:أو قبل ولو قبلة فاحشة بأن یدغدغ أو یمص شفتیھا أو لمس ولو بحائل توجد معہ الحرارة إن أنزل لو منیاً أفطر فلو مذیا لا یفطر اھ 

وقال فی الدر (مع الرد، کتاب الصوم، باب ما یفسد الصوم وما یفسدہ ۳: ۳۶۷-۳۷۳ ط مکتبة زکریا دیوبند) :أو قبل ولم ینزل ……لم یفطراھ 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/95463

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রী আলিঙ্গন করলে প্রথমে যে তরল পিচ্ছিল পদার্থ বের হয়, সেটার নাম হল মযি। মযি বের হলে রোযা ফাসিদ হয় না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...