আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
134 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম

১. গ্লিসারিন যেহেতু একটি অ্যালকোহল তাই এটি কি ত্বকে ব্যবহার করা যাবে?

২.আমি একটি আর্টিফিশিয়াল মেহেদীতে খেয়াল করলাম যে বেনজাইল অ্যালকোহল নামে এক ধরনের অ্যালকোহল বিদ্যমান তাহলে এ ধরনের মেহেদী কি লাগানো যাবে?
৩. একটি  ১০০ বর্গফুটের চেয়ে বড় পুকুরে কাপড় ধুলে ঐ কাপড় কি পাক হবে যদিও ঐ পুকুরের পানি মটরের স্বাভাবিক পানির চেয়ে রঙ ভিন্ন হয় এবং ঐ পানিতে নাপাকি ধোয়া হয়?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বর্তমান সময়ে বাজারে পাওয়া যাওয়া এলকোহল কি হালাল না হারাম?
এ সম্পর্কে বিশিষ্ট ফকিহ শাইখুল ইসলাম তাক্বী উসমানী (দাঃবা) লিখেন,
ﺃﻣﺎ ﺍﺳﺘﻌﻤﺎﻝ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﺨﺎﺭﺟﻰ ﻟﻐﻴﺮ ﺍﻟﺘﺪﺍﻭﻯ ﻓﻰ ﻣﺜﻞ ﺍﻟﻌﻄﻮﺭ ﻭﺍﻟﺤﺒﺮ ﻭﺍﻷﺻﺒﺎﻍ، ﻓﻴﺘﻮﻗﻒ ﺣﻜﻤﻪ ﻋﻠﻰ ﻛﻮﻧﻪ ﻧﺠﺴﺎ ﺃﻭ ﻃﺎﻫﺮﺍ . ﻭﻗﺪ ﺛﺒﺖ ﻣﻦ ﻣﺬﻫﺐ ﺍﻟﺤﻨﻔﻴﺔ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﺃﻥ ﻏﻴﺮ ﺍﻷﺷﺮﺑﺔ ﺍﻷﺭﺑﻌﺔ ( ﺍﻟﻤﺼﻨﻮﻋﺔ ﻣﻦ ﺍﻟﺘﻤﺮ ﺃﻭ ﻣﻦ ﺍﻟﻌﻨﺐ ) ﻟﻴﺴﺖ ﻧﺠﺴﺔ . ﻭﺑﻤﺎ ﺍﻥ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﻤﺴﺘﺨﺪﻣﺔ ﻟﻼﺳﺘﻌﺎﻝ ﻟﻴﺴﺖ ﺩﺍﺧﻠﺔ ﻓﻰ ﺍﻷﺷﺮﺑﺔ ﺍﻷﺭﺑﻌﺔ ﻓﺎﻧﻬﺎ ﻟﻴﺴﺖ ﻧﺠﺴﺔ ﻓﻰ ﻗﻮﻝ ﺃﺑﻰ ﺣﻨﻴﻔﺔ ﻭﺃﺑﻰ ﻳﻮﺳﻒ ﺭﺣﻤﻬﻤﺎ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ . ﻭﻟﺬﻟﻚ ﻳﺠﻮﺯ ﻋﻠﻰ ﻗﻮﻟﻬﻤﺎ ﺍﺳﺘﻌﻤﺎﻝ ﺍﻟﻌﻄﻮﺭ ﻭﺍﻟﺤﺒﺮ ﻭﺍﻷﺻﺒﺎﻍ ﻭﻧﺤﻮﻫﺎ ﺍﻟﺘﻰ ﺗﻮﺟﺪ ﻓﻴﻬﺎ ﺍﻟﻜﺤﻮﻝ .
''ﻭﺍﻥ ﻣﻌﻈﻢ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﺘﻰ ﺗﺴﺘﻌﻤﻞ ﺍﻟﻴﻮﻡ ﻓﻰ ﺍﻷﺩﻭﻳﺔ ﻭﺍﻟﻌﻄﻮﺭ ﻭﻏﻴﺮﻫﺎ : ﻻ ﺗﺘﺨﺬ ﻣﻦ ﺍﻟﻌﻨﺐ ﺃﻭ ﺍﻟﺘﻤﺮ، ﺇﻧﻤﺎ ﺗﺘﺨﺬ ﻣﻦ ﺍﻟﺤﺒﻮﺏ ﺃﻭ ﺍﻟﻘﺸﻮﺭ ﺃﻭ ﺍﻟﺒﺘﺮﻭﻝ ﻭﻏﻴﺮﻩ . ﻛﻤﺎ ﺫﻛﺮﻧﺎ ﻓﻰ ﺑﺎﺏ ﺑﻴﻊ ﺍﻟﺨﻤﺮ ﻣﻦ ﻛﺘﺎﺏ ﺍﻟﺒﻴﻮﻉ ﻭﺣﻴﻨﺌﺬ ﻫﻨﺎﻙ ﻓﺴﺤﺔ ﻓﻰ ﺍﻷﺧﺬ ﺑﻘﻮﻝ ﺃﺑﻰ ﺣﻨﻴﻔﺔ ﻋﻨﺪ ﻋﻤﻮﻡ ﺍﻟﺒﻠﻮﻯ'' (ﺗﻜﻤﻠﺔ ﻓﺘﺢ ﺍﻟﻤﻠﻬﻢ . 3 : 343)
ভাবার্থঃ এলকোহল যা আজ বিভিন্ন ঔষধ বা আতর/সেন্টে ব্যবহৃত হয়ে আসছে তার অধিকাংশই আঙ্গুর বা খেজুর থেকে তৈরী হচ্ছে না। বরং তা বিভিন্ন প্রকার শস্যদানা,খোসা,এবং খনিজ পদার্থ ইত্যাদি থেকেই তৈরী করা হচ্ছে।(বিধায় সেগুলো হারাম হবে না যতক্ষণ না মদ হওয়ার পূর্ণবিশ্বাস হচ্ছে) (তাকমিলাতু ফাতহুল মুসলিম ৩/৩৪৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/165

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গ্লিসারিন অ্যালকোহল হলেও এই জাতীয় এলকোহলকে ত্বকে ব্যবহার করা যাবে। কেননা এগুলোতে সাধারণত হারাম মিশানো থাকে না।
(২) বেনজাইল অ্যালকোহল নামের যেই এলকোহলের কথা আপনি বলছেন, যদি সেটা মদ বা আঙ্গুর থেকে তৈরী করা না হয়ে থাকে, তাহলে তা হারাম হবে না।
(৩)  ১০০ বর্গফুটের চেয়ে বড় পুকুরে কাপড় ধুলে ঐ কাপড় নাপাক থাকবে না। যদিও ঐ পুকুরের পানি মটরের স্বাভাবিক পানির চেয়ে রঙ ভিন্ন হয় এবং ঐ পানিতে নাপাকি ধৌত করা হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...