ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মোল্লা আলী ক্বারী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় বলেনঃ
وفيه دلالة على أن التمني إذا استقر في الباطن، وأصر صاحبه عليه، ولم يدفعه يسمى زنا، فيكون معصية، ويترتب عليه عقوبة، ولو لم يعمل فتأمل.
এত্থেকে বুঝা গেলো যদি যিনার আশা-আখাঙ্কা মনের গভীরে স্থান করে নেয়,এবং সে নিয়মিত উক্ত চিন্তাকে মনের ভিতর লালন-পালন করে, বিসর্জন দেয়না, তাহলে এটাও যিনা বলে সাব্যস্ত হবে,এবং গুনাহ হবে। এ জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে,যদিও সে তার উক্ত চিন্তাকে বাস্তবায়িত করেনি। (মিরকাত ৮৬ হাদীসের আলোচনা দ্রষ্টব্য) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/510
(১) কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাসের সময় বা তার স্ত্রীকে আদর করার সময় যদি তার স্ত্রীর পরিবর্তে স্ত্রীর জায়গায় অন্য নারীকে নিয়ে যৌন চিন্তা করে আদর করে বা সহবাস করে তাহলে এটা গেনাহ হলেও তার স্ত্রী তালাক হবে না।
(২) রোজা রেখে ফরজ গোসল করার সময় কানের ছিদ্রের ভিতরটা ভিজা আঙ্গুল দিয়ে দুইবার ভিজিয়ে দিলে রোজা ভঙ্গ হবে না।
(৩)ফরজ গোসলে কানের ভিতরে ছিদ্রে যতটুকু আঙ্গুল ঢুকে ততটুকু ভিজা আঙ্গুল ঢুকিয়ে কানের ছিদ্রে পানি পৌছাতে হবে