আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)
আসসালামু আলাইকুম
১. কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাসের সময় বা তার স্ত্রীকে আদর করার সময় যদি তার স্ত্রীর পরিবর্তে স্ত্রীর জায়গায় অন্য নারীকে নিয়ে যৌন চিন্তা করে আদর করে বা সহবাস করে তাহলে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে কি?
২. রোজা রেখে ফরজ গোসল করার সময় কানের ছিদ্রের  ভিতরটা ভিজা আঙ্গুল দিয়ে দুইবার ভিজিয়ে দিলে রোজা ভেঙ্গে যাবে কি?
৩. ফরজ গোসলে কানের ভিতরে ছিদ্রে যতটুকু আঙ্গুল ঢুকে ততটুকু ভিজা আঙ্গুল ঢুকিয়ে কি কানের ছিদ্রে পানি পৌছাতে হবে কি?

1 Answer

0 votes
by (782,610 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মোল্লা আলী ক্বারী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় বলেনঃ
وفيه دلالة على أن التمني إذا استقر في الباطن، وأصر صاحبه عليه، ولم يدفعه يسمى زنا، فيكون معصية، ويترتب عليه عقوبة، ولو لم يعمل فتأمل.
এত্থেকে বুঝা গেলো যদি যিনার আশা-আখাঙ্কা মনের গভীরে স্থান করে নেয়,এবং সে নিয়মিত উক্ত চিন্তাকে মনের ভিতর লালন-পালন করে, বিসর্জন দেয়না, তাহলে এটাও যিনা বলে সাব্যস্ত হবে,এবং গুনাহ হবে। এ জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে,যদিও সে তার উক্ত চিন্তাকে বাস্তবায়িত করেনি। (মিরকাত ৮৬ হাদীসের আলোচনা দ্রষ্টব্য) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/510


(১) কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাসের সময় বা তার স্ত্রীকে আদর করার সময় যদি তার স্ত্রীর পরিবর্তে স্ত্রীর জায়গায় অন্য নারীকে নিয়ে যৌন চিন্তা করে আদর করে বা সহবাস করে তাহলে এটা গেনাহ হলেও তার স্ত্রী তালাক হবে না।
(২) রোজা রেখে ফরজ গোসল করার সময় কানের ছিদ্রের ভিতরটা ভিজা আঙ্গুল দিয়ে দুইবার ভিজিয়ে দিলে রোজা ভঙ্গ হবে না।
(৩)ফরজ গোসলে কানের ভিতরে ছিদ্রে যতটুকু আঙ্গুল ঢুকে ততটুকু ভিজা আঙ্গুল ঢুকিয়ে কানের ছিদ্রে পানি পৌছাতে হবে 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...