আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
183 views
in পবিত্রতা (Purity) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ঘুম থেকে উঠে প্যান্টে সামান্য ভেজা নাপাকি দেখি, যা সম্ভবত মযি বা পেশাব ছিলো তবে বির্য ছিল না। (শুধু প্যান্ট এই, বিছানায় ভরে নি।)

আমি পরীক্ষা করার জন্য শুকনো হাতে তা ধরে দেখি, এতে ভেজা বুঝতে পারি তবে হাত স্যাঁতস্যাঁতে হয়নি বা ভিজে যায় নি। (স্বাভাবিক ঘামের কারণে কিছু টা ভিজতে পারে।) পরবর্তী তে সেই হাত দিয়ে মোবাইল, বালিশ ধরি।
প্রশ্ন: আমার হাত কি তাতে নাপাক হয়েছিল? সেই হাতে মোবাইল, বালিশ ধরার কারণে কি সেগুলো ও নাপাক হয়েছিল?
এ অবস্থায় কি করা যায়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)

الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ 
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার হাতে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া গেলে হাতকে নাপাক ধরবেন।

এমতাবস্থায় সেই হাতে মোবাইল, বালিশ ধরার কারণে মোবাইলে বা বালিশে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া গেলে মোবাইল বা বালিশকে নাপাক ধরবেন।

অন্যথায় পাক হিসেবে ধরবেন। 

উল্লেখ্য, আপনার হাতে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া না গেলে  আপনার হাতকে পাক হিসেবেই ধরবেন।

এক্ষেত্রে মোবাইল বা বালিশকেও পাক হিসেবে ধরবেন।

আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
জাঝাকাল্লাহ।
হুজুর গন্ধর ব্যাপার টা বুঝলাম, তবে চিহ্ন টা কিভাবে বুঝতে পারবো?
by (770,460 points)
চিহ্ন মানে ভেজা কিছু পাওয়া।

এক্ষেত্রে গন্ধ বা চিহ্ন যে কোন একটি পাওয়া গেলেই যথেষ্ট।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...