আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
আসসালামু আলাইকুম,

১.কোন রাজনৈতিক দল নির্বাচনের জন্য অনেক ঋণ হয়ে গেলে তাদের কি যাকাত দেয়া যাবে?
২. যাকাত ফরজ হয়ে গিয়েছে কিন্তু ক্যাশ কোন টাকা নেই।এখন গোল্ড সেল না করে।যতটুকু দেয়া পসিবল সেটা দিয়ে ,যদি পরে দেয়ার কথা ভাবা হয় তাহলে কি হবে?
৩.প্রতিবার রমাদানের ফজিলতের আশা করে বছরে একবারে দেয়া ভালো নাকি,মাসে মাসে ভেঙ্গে ভেঙ্গে দেয়া ভালো?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
https://ifatwa.info/72150/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা (আত-তাওবাহ-৬০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/16226

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
যাকাত গরীবকে মালিক বানিয়ে দিতে হয়। সুতরাং রাজনৈতিক কর্মকান্ডের জন্য যাকাত দেয়া যাবে না।

কোনো রাজনৈতিক দল যদি এই অর্থ উসূল করে গরীবদের জন্য বাস্তবেই ব্যবহার করে, এর কোনো নজির আপনার কাছে থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের ফান্ডে আপনি যাকাত দিতে পারবেন।

মনে রাখবেন খাতকে যাচাই বাচাই করে যাকাত দেয়া যাকাত আদায় হওয়ার অন্যতম একটি শর্ত।সুতরাং এদিকে সতর্ক থাকবেন।

(০২)
এক্ষেত্রে যাকাত আদায় বিলম্ব হওয়ার গুনাহ হবে। তবে পরে দিলেও যাকাত আদায় হয়ে যাবে।

(০৩)
নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার যেদিন আপনার বছর পূর্ণ হবে, সেদিনই যাকাত দেওয়া আপনার উপর ফরজ।

বিনা ওযরে দেরি করা জায়েজ নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...