জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা (আত-তাওবাহ-৬০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/16226
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
যাকাত গরীবকে মালিক বানিয়ে দিতে হয়। সুতরাং রাজনৈতিক কর্মকান্ডের জন্য যাকাত দেয়া যাবে না।
কোনো রাজনৈতিক দল যদি এই অর্থ উসূল করে গরীবদের জন্য বাস্তবেই ব্যবহার করে, এর কোনো নজির আপনার কাছে থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের ফান্ডে আপনি যাকাত দিতে পারবেন।
মনে রাখবেন খাতকে যাচাই বাচাই করে যাকাত দেয়া যাকাত আদায় হওয়ার অন্যতম একটি শর্ত।সুতরাং এদিকে সতর্ক থাকবেন।
(০২)
এক্ষেত্রে যাকাত আদায় বিলম্ব হওয়ার গুনাহ হবে। তবে পরে দিলেও যাকাত আদায় হয়ে যাবে।
(০৩)
নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার যেদিন আপনার বছর পূর্ণ হবে, সেদিনই যাকাত দেওয়া আপনার উপর ফরজ।
বিনা ওযরে দেরি করা জায়েজ নেই।