ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যেদিন আপনি যাকাত আদায় করবেন, সেদিনের স্বর্ণ রূপার বাজার মূল্যর অনুপাতে আপনি যাকাতের হিসাব নিকাশ করবেন।
مأخَذُ الفَتوی
لما في بدائع الصنائع:
" لأن الواجب الأصلي عندهما هو ربع عشر العين، وإنما له ولاية النقل إلى القيمة يوم الأداء؛ فيعتبر قيمتها يوم الأداء، والصحيح أن هذا مذهب جميع أصحابنا".(2/ 22، كتاب الزكاة، فصل صفة الواجب في أموال التجارة، ط: سعید)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি স্বর্ণ রূপার বর্তমান বাজার মূল্য অনুপাতে যাকাত দিবেন।
(২) এই বৎসর আপনার উপর কুরবানিও ওয়াজিব হবে।
(৩)
যাদের নেসাব পরিমাণ ক্রমবর্ধমান মাল নাই।তবে অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও তুমুল হাজতগ্রস্থ। তাদের জন্য যাকাত গ্রহণ জায়েয কি না? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে? ইমাম মুহাম্মদ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয। তবে ইমাম আবু ইউসুফ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5814
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ব্যক্তির জন্য যাকাত গ্রহণের সুযোগ থাকবে।