আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্নটি নিম্নে বর্ণিত -
জনৈক ব্যক্তি একজন পুরুষ মেডিকেল শিক্ষার্থী,সে তার পিতা-মাতার ৬ষ্ট সন্তান। শিশুকালে তার বাবার আপন নিঃসন্তান ভাই এই সন্তানকে পালক পুত্র হিসেবে লালনপালন করছে ।৬ বছর পর তার আপন বাবা মারা যায়।
১. এখন যে অবস্থায় আছে সে কিভাবে হালাল হারাম মেনে চলবে,কারন তার বর্তমান মা সম্পর্কে চাচি হয় , তিনি অনেক ভালো, কিন্তু আসল মা সম্পর্কে খারাপ ধারণা রাখে, এক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কসম দেয় যে আমার সংসারের এক টাকা ও আমাকে না বলে কাওকে দিবি , এক্ষেত্রে ছেলের করনীয় কি?
২.বর্তমানে যারা ( মহিলা ও পুরুষ দুই জনের নামেই আলাদা সম্পত্তি আছে )তাকে লালনপালন করছে তাদের সম্পুর্ণ সম্পত্তি এই ছেলেকে দিতে চায় (যেহেতু তাদের সন্তান নাই) কিন্তু তারা চাই এরকম দলিল করে যে মরার আগ পর্যন্ত এই সম্পত্তির মালিক তারা থাকবে , কিন্তু মরার পর তাকে দিবে? শর্ত সাপেক্ষে যে মরার আগ পর্যন্ত সমস্ত খরচ(অর্থাৎ একজন ছেলে থাকলে যা করতে)এই ছেলে বহন করবে এবং তারা মরার পর এই ছেলে মালিক হবে । শরিয়ত কি এই ধরনের দলিল সমর্থ করে বা বাকি হকারদের ঠকিয়ে এরকম করা কি ঠিক হবে? , (উল্লেখ্য এই পিতার ৬ ভাই আর ২ বোন এবং এই মাতার শুধু মা ও ২ বোন আছে)
৩. বর্তমানে এই ছেলের NID তে পালক পিতা-মাতার নাম যেখানে আসল পিতা-মাতার নাম থাকা উচিত ছিল।সকল জায়গায় তাদেরকে অর্থাৎ পালক পিতা-মাতাকে আসল বাবা-মা হিসেবে জানে কিন্তু প্রতিবেশীরা আসল বিষয়টা জানে। এক্ষেত্রে ছেলের করনীয় কি? একটা হারাম কাজ আর বাস্তবতার সম্মুখীনে এই বয়সে তার সবসময় মন খারাপ থাকে।
৪. অপরদিকে আপন ভাইবোনরা তাকে তার বাবার সম্পত্তি থেকে ভাগ দিতে চায় না কারন NID তে থাকা ভূল পরিচয়ের জন্য এবং তারা এমনিতে ও দিতে রাজি না,আর ছেলের মা মনে করে ছেলে ডাক্তার হয়ে টাকা ইনকাম করবে এজন্য কোনভাবেই তাকে সম্পদ দেওয়া যাবে না এমনিতে ছেলের সাথে তার আসল পরিবারের সদস্যদের সম্পর্ক ভালো। এক্ষেত্রে ছেলের করনীয় কি?
উত্তর গুলো পেলে ছেলেটির অনেক ভালো হতো। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন,আমিন।