আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
90 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আস-সালামুয়ালাইকুম
১. বিভিন্ন প্রয়োজনে আমি আমার ছোট বোনকে দিয়ে কাজ করিয়ে নিয়ে থাকি কারণ আমার পক্ষে করা সম্ভব হয় না ঐ কাজগুলো । কিন্তু ঐ এমনি এমনি কাজ করতে চায় না বলে আমাকে কি দিবা। সেই জন্য আমি ওকে টাকা দিয়ে কাজ করিয়ে নিয়ে থাকি। ছোট মানুষ টাকা বা কোনো খাবার দিলে খুশি হয়ে যায় আর উৎসাহ নিয়ে কাজ করে। আমার আম্মু এটা দেখে বলে ঘুষ দিয়ে কাজ করিস। আমার প্রশ্ন হলো আসলেই কি এইটা ঘুষ?? এইভাবে টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে কি??


২.আব্বু -আম্মুর সম্পদ একসাথে হিসাব করে নিসাব পরিমাণ হলে কি যাকাত দিতে হবে?? নাকি দুইজনের সম্পদ আলাদাভাবে গননা করে নিসাব পরিমাণ হতে হবে??


৩.আব্বু সবসময় ব্যাস্ত থাকায় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আম্মু মার্কেটে যায়। পর্দা করেই যায় মানে হিজাব-নিকাব পড়ে কিন্তু দোকানদারের সাথে তো কথা বলতেই হয়। এভাবে যাওয়া কি উচিত? মানে গেলে কি গুনাহ হবে??

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে ছোটদেরকের টাকা দিয়ে কাজ করালে সেটা ঘুষ হবে না।
(২) যাকাতের জন্য আব্বু -আম্মুর সম্পদকে একসাথে যোগ করে হিসাব করা যাবে না। বরং প্রত্যেকেই পৃথক পৃথক নিজস্ব সম্পদেন যাকাতের হিসাব করবেন।

(৩) আপনার মায়ের উচিত, আপনার বাবাকে মার্কেটে প্রেরণ করা। তথাপি আপনার মা মার্কেটে গেল,  দোকানদের সাথে জরুরী কথা বললে, এজন্য গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...