বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঘুমানোর পূর্বে তিন কূল একবার পড়লেও হবে।
(২) একসাথে তিনকুল পড়ে সমস্ত শরীর বুলিয়ে দিবেন।
(৩) প্রশ্নের বর্ণিত উক্ত আমলটিকে ১০০ বার করে দুই বা তিন বার পড়লে এতে কোনো সমস্যা হবে না।
(৪) সুবহান্নাল্লাহ হি ওয়া বিহামদিহী কোন প্রকার গণনা না করে আমার যত ইচ্ছা ততো পড়া যাবে।
(৫) আপনি চাইলে এই জিকিরকে অগনিতবার পড়তে পারবেন।
(৬) নিজের মন মত করে পড়া যাবে। তবে হাদীসে কোনো সংখ্যা বর্ণিত হলে, সেই সংখ্যা অনুযায়ী পড়া উচিত।
(৭) দরজা ও জানালা খুলা ও বন্ধ করার সময় বিসমিল্লাহ বরা সুন্নতের খেলাফ হবে কেন? বরং এটাই তো সুন্নাহ।
(৮) ইস্তেগফার অগণিত বার পড়া যাবে।