আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
87 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
reopened by
১.ঘুমানোর পূর্বে তিন কূল কয়বার পড়বো?
২.তিন কূল পরে সারা শরীর  হাত দিয়ে মুছা হয়ে থাকে তা কি একসাথে তিনকুল আদায় করে কি মুছবো? তিন কূল পড়ে কি হাতে ফুঁ দিয়ে সারা শরীর মুছবো?

৩.হাদীসে আছে যে ব্যাক্তি দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ হি ওয়া বিহামদিহী বলে তার পাপসমূহ মুছে ফেলা হয় যদি তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে এখন আমি এই আমলটি ১০০ বার করে যদি দুই বা তিন বার পড়ি এতে কি কোন সমস্যা হবে নাকি?
৪.সুবহান্নাল্লাহ হি ওয়া বিহামদিহী কোন প্রকার গণনা না করে আমার যত ইচ্ছা ততো পড়া যাবে কি?
৫.হাদীসে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ আল্লাহু আকবার, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ আমল করার কথা বলে হয়েছে এখন আমি এই আমল গুলো প্রতিদিন ১০০ বার করে একবার বলবো নাকি ১০০ বার করে দুই বা তিনবার পড়া যাবে? আবার আমি চাইলে এই জিকির গুলো কি অগনিত বার পড়তে পারবো?
৬.কিছু কিছু দুয়া ও জিকির নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত এই গুলো অন্য সময়ে চাইলে কি পড়া যাবে আর যদি পড়া যায় তাহলে ঔ দুয়া ও জিকির গুলো নির্দিষ্ট সময় যতবার পড়েছি ততবার পড়বো নাকি নিজের মন মত পড়া যাবে?
৭.আমি যখন দরজা ও জানালা খুলি ও বন্ধ করি তখন বিসমিল্লাহ বলি এতে কি সুন্নতের খেলাফ হয় নাকি?
৮. ইস্তেগফার চাইলে কি আমি অগণিত বার পড়তে পারবো কি?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঘুমানোর পূর্বে তিন কূল একবার পড়লেও হবে। 
(২) একসাথে তিনকুল পড়ে সমস্ত শরীর বুলিয়ে দিবেন।
(৩) প্রশ্নের বর্ণিত উক্ত আমলটিকে ১০০ বার করে দুই বা তিন বার পড়লে এতে কোনো সমস্যা হবে না।
(৪) সুবহান্নাল্লাহ হি ওয়া বিহামদিহী কোন প্রকার গণনা না করে আমার যত ইচ্ছা ততো পড়া যাবে। 
(৫) আপনি চাইলে এই জিকিরকে অগনিতবার পড়তে পারবেন।

(৬)  নিজের মন মত করে পড়া যাবে। তবে হাদীসে কোনো সংখ্যা বর্ণিত হলে, সেই সংখ্যা অনুযায়ী পড়া উচিত।

(৭) দরজা ও জানালা খুলা ও বন্ধ করার সময় বিসমিল্লাহ বরা সুন্নতের খেলাফ হবে কেন? বরং এটাই তো সুন্নাহ।

(৮) ইস্তেগফার  অগণিত বার পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...