আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
আসসালামু আলাইকুম।যাকাতের জন্য ৩০ হাজার টাকা একজনকে দেওয়ার জন্য ঠিক করা হয়েছে।সেই টাকা থেকে যদি ২০ হাজার উনাকে দিয়ে বাকি টাকা উনারই বোন যেকিনা যাকাতের উপযুক্ত তাকে দেওয়া যাবে কিনা?যাকাতের টাকা দিয়ে দেওয়ার আগে কেবলমাত্র ঠিক করলেই কি মালিকানা ঐ ব্যক্তির হয়ে যায় নাকি যে যাকাত দিবে তারই থাকে মালিকানা?যে যাকাত দিবে সে কি চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করে ১জনের জন্য বরাদ্দকৃত টাকা ২ জনকে দিতে পারবে?


দয়া করে জানাবেন।জাজাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/42180/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
আল্লাহ তা’আলা বলেন-

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্য, ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। -সরা তাওবাহ, আয়াত-৬০

★ উপরোক্ত ক্যাটাগরিতে যাকাত আদায় করলেই কেবল যাকাত আদায় হবে। অন্য কাউকে যাকাত দিলে তা আদায় হবে না। ফুক্বাহায়ে কেরাম যাকাত আদায়ের জন্য একটি শর্তারোপ করেছেন এই যে, যাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে দানকৃত ব্যক্তিকে। যদি মালিক বানিয়ে দেয়া না হয়, তাহলে যাকাত আদায় হবে না।

যেমন কাউকে কোন বস্তু ভোগ দখলের অধিকার দিয়ে নিয়ত করল যাকাতের, তাহলে এর দ্বারা যাকাত আদায় হবে না। সেই হিসেবে কোন প্রতিষ্ঠান, মাদরাসা, মসজিদে যাকাতের টাকা দেয়া জায়েজ নয়, যদিও তাতে গরীব মানুষ থাকে, নামায পড়ে, পড়াশোনা করে। তবে প্রতিষ্ঠানের গরীবদের, মাদরাসা গরীব ছাত্রদের, মসজিদের গরীব মুসল্লিদেরকে যাকাত দিলে তাতে মালিক বানিয়ে দেয়ার বিষয়টি থাকায় তা জায়েজ হবে। {ইনায়া আলা ফাতহিল কাদীর-২/২৬৭-২৬৮, আল হিদায়া-১/২০৫, তাবয়ীনুল হাকায়েক-১/২৯৯}

فى الدر المختار: خَرَجَ الْإِبَاحَةُ، فَلَوْ أَطْعَمَ يَتِيمًا نَاوِيًا الزَّكَاةَ لَا يَجْزِيهِ إلَّا إذَا دَفَعَ إلَيْهِ الْمَطْعُومَ كَمَا لَوْ كَسَاهُ

وقال ابن عابدين: (قَوْلُهُ: إلَّا إذَا دَفَعَ إلَيْهِ الْمَطْعُومَ) لِأَنَّهُ بِالدَّفْعِ إلَيْهِ بِنِيَّةِ الزَّكَاةِ يَمْلِكُهُ فَيَصِيرُ آكِلًا مِنْ مِلْكِهِ، بِخِلَافِ مَا إذَا أَطْعَمَهُ مَعَهُ، (رد المحتار، كتاب الزكاة-3/171

মর্মার্থ: যদি কোনো ব্যক্তি কোনো ইয়াতীমকে যাকাতের উদ্দেশ্যে খাওয়ায়ে দেয় তাহলে তার যাকাত আদায় হবে না। তবে যদি খাবারগুলো তাকে মালিক বানিয়ে তার নিটক হস্তান্তর করা হয় তাহলে জায়েজ আছে।

★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
যাকাতের টাকা হকদারকে মালিক বানিয়ে না দিলে যাকাত আদায় হয় না।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যাকাতের জন্য ৩০ হাজার টাকা একজনকে দেওয়ার জন্য ঠিক করার পর সেই টাকা থেকে যদি ২০ হাজার উনাকে দিয়ে বাকি টাকা উনারই বোন যে কিনা যাকাতের উপযুক্ত তাকে দেওয়া যাবে।

যাকাতের টাকা দিয়ে দেওয়ার আগে কেবলমাত্র ঠিক করলেই মালিকানা ঐ ব্যক্তির হয়ে যায়না।

বরং যাকাত হস্তান্তর এর আগ পর্যন্ত যে যাকাত দিবে তারই মালিকানা থাকে।

যে যাকাত দিবে সে চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করে ১জনের জন্য বরাদ্দকৃত টাকা ২ জনকে দিতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...