আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
97 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
আমার এক ভাই আছেন, তিনি দ্বীনদার ও প্র্যাকটিসিং। তাঁর স্ত্রীও মা শা আল্লাহ যথাযথ পর্দা মেনে চলেন। এখন সমস্যাটা হলো, কোনো এক কারণে ভাইটি সন্দেহ করেন, অন্য কোনো অর্থে নয়। তিনি সন্দেহ করেন যে তাঁর স্ত্রী বাবার বাড়ি গেলে ঠিকমতো পর্দা করেন না।
কিন্তু বাস্তবে তাঁর স্ত্রী ঠিকভাবেই পর্দা মেইনটেইন করেন। তারপরও তাঁর এই সন্দেহ হয়। এখন পরিস্থিতি এমন জায়গায় গেছে যে, এই সন্দেহের কারণে তিনি তাঁর স্ত্রীকে স্ত্রীর পরিবারের সাথে যোগাযোগ করতে প্রায় নিষেধ করে দিয়েছেন। বোন ফোন করলে ধরতে দেন না, তাঁর ধারণা কণ্ঠস্বরেরও পর্দা ঠিক থাকবে না। এভাবে নানা কারণে এখন স্ত্রীকে নিজের পরিবার থেকে একরকম বিচ্ছিন্ন করে ফেলেছেন।

আমি যতটুকু জানি, স্বামী যৌক্তিক কোনো কারণ থাকলে, যেখানে ক্ষতির আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে নিষেধ করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে ওই ভাইয়ের সিদ্ধান্ত কি সঠিক? এক্ষেত্রে ওনার স্ত্রীর করণীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কারো সম্পর্কে যে সব ধারণা করা হয়ে থাকে, এর মধ্যে কিছু ধারণা গোনাহ।এবং কিছু ধারণা গোনাহ নয়।
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।(সূরা হুজুরাত-১২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু কিছু কিছু ধারণা গোনাহের কারণ, তাই সতর্কতামূলক সন্দেহ বা আন্দাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই ভালো। ভবিষ্যতে কারো সম্পর্কে নেতিবাচক ধারণা রাখবেন না।

আপনি আপনার স্ত্রীকে নাসিহা করবেন। তারপরও যদি সে বেপর্দা চলাফেরা করে, তাহলে এক্ষেত্রে আপনি দায়ুস হবেন না। গোনাহ তারই হবে। আপনি তাকে অসৎ সঙ্গ পরিত্যাগের পরামর্শ দিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...