السلام عليكم و رحمة الله و بركاته
আমি একজন মেয়ে। অবিবাহিত। আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি,হালাল হারাম মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
বর্তমানে,বিভিন্ন কারণে আমার নিজের হাতখরচের টাকাটা(যেমন ইসলামিক+আরও নানান অনলাইন কোর্সের ফি,কিছু ইসলামিক বই কেনা,দু একটা সখ পূরণ করা) নিজে ম্যানেজ করতে পারলে খুবই ভালো হতো। বলে রাখা ভালো, কিছু ক্ষেত্রে জরুরতের টাকাটাও আমার জোগার করতে কষ্ট হয়ে যায়। পর্দা করার কারণে,আমার বাসা থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি বলা হয় যে তাদের ওপর ভরসায় সবসময় যেন না থাকি,সারাজীবন কাউকে এভাবে টানা যায়না,নিজে যেন কিছু করি। আবার কখনো কখনো টাকা চাইলে ঝামেলাও হয়েছে এ নিয়ে বেশ। এসব কথা বারবার শোনার পর অনেক সময় জরুরতের ক্ষেত্রেও আমার তাদের থেকে টাকা চাইতে ইচ্ছে করেনা,কষ্ট পাই,দুঃখ হয়। আমি আশা করি আমার পরিস্থিতিটা বোঝাতে পারছি৷ আমি পিসি কিনে,হালাল উপায়ে ফ্রিল্যান্সিং করে টাকা রোজগার করার কথা ভেবেছি,কিন্তু বাসা থেকে পিসি কিনে দেবে বলে মনে হয়না,বলেছি কয়েকবার,লাভ হয়নি। যাইহোক আপাতত কিছু শুরু করতে চাইছিলাম। ফেসবুকে মডারেটর এর জবগুলোতে চেষ্টা করছি। দ্বীনি পেইজগুলোতে চেষ্টা করেছি,জব হয়নি। এক্ষেত্রে কি অন্য কোন উপায় না পাওয়া পর্যন্ত দ্বীনের বুঝ নেই এমন কারোর দ্বারা পরিচালিত পেইজে জব করা যাবে? মডারেটর এর কাজ হয় পোস্ট করা,মেসেজের রিপ্লাই দেয়া। বেপর্দা ছবি ভিডিও,গান পোস্ট করতে হতে পারে পেইজে। তা কি জায়েজ হবে?
আরেকটি প্রশ্ন, মেয়েদের দ্বারা পরিচালিত পেইজ ই যেন হয় তা-ই খুঁজছি,তবে এমন না পেলে শেষে কি ছেলে/ছেলে মেয়ে মিশ্র পরিচালিত পেইজের মডারেটর হিসেবে কাজ করা ;যাবে,(কন্ঠের পর্দা রক্ষা করে শুধু মেসেজে পেইজ মালিকের সাথে কথা বলা হয় যদি)? বি:দ্র: এধরনের পেইজে সকল মডারেটর(ছেলে মেয়ে) দের নিয়ে গ্রুপ থাকে,সেগুলোতেও থাকতে হতে পারে।