আসসালামু আলাইকুম৷ আমি একজন ইঞ্জিনিয়ার, bdjobs.com এর মাধ্যমে একটা বিদেশি চাকুরীতে এপ্লাই করেছিলাম৷ এখন তারা আমাকে শর্টলিস্ট করে ইমেইল করেছে বাংলাদেশে তাদের রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য। এই এজেন্সি মুলত ইন্টারভিউ/ ইন্টারভিউ নেয়া ছাড়া জব কনফার্ম, ভিসা প্রসেসিং সহ যাবতীয় কাজ করবে এবং তাদের একটা সার্ভিস চার্জ দিতে হবে যা আগে থেকেই তারা ইমেইলে জানিয়েছে। এভাবে সার্ভিস চার্জ দেয়া, জব নেয়া এবং এর থেকে ইনকাম কি জায়েজ?