ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
‘ডিভোর্স’ একটি আরবী শব্দ। এই শব্দটি আরবী তালাক শব্দেরই অনুবাদ। এটা صريح তথা তালাকের ক্ষেত্রে পরিস্কার শব্দ।
তালাকের ছরীহ শব্দ বলতে ঐ শব্দ যা শুধুমাত্র তালাকের জন্যই ব্যবহার হয়। ‘ডিভোর্স’ শব্দটি যদিও ইংরেজী শব্দ। তবে যেহেতু তা কেবল তালাকের জন্যই ব্যবহার হয়। অন্য কিছুর জন্য ব্যবহার হয় না। সুতরাং এটি صريح তথা পরিস্কার তালাকের শব্দ। এটাকে কেনায়া তালাকের শব্দ বলার কোন সুযোগ নেই।
ছরীহ তালাকের ক্ষেত্রে তালাকের নিয়ত প্রয়োজন হয় না, এমনিতেই তালাক পতিত হয়ে যায়। সেই হিসেবে ডিভোর্স তিনবার বললে তিন তালাকই পতিত হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7038
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে তালাক পতিত হবে।
2️⃣ একসাথে তিনবার ডিভোর্স বললে তিন তালাক পতিত হবে।
3️⃣ divorce দিয়ে দিলাম দ্বারাও ১ তালাক পতিত হবে।
4️⃣ আপনাদের মধ্যকার তিন তালাক পতিত হয়ে গেছে। এখন আপনারা শরযী হালালাহ ব্যতিত আর সংসার করা যাবে না।
5️⃣ আপনাদের উচিৎ নিরাপদ দূরত্ব বাজায় রাখা।