আসসালামু আলাইকুম, মুহতারাম মুফতি সাহেব, মাঝে মধ্যে কিছু বিক্রেতাকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিশেষ করে ব্র্যান্ড এর পান্জাবী ফুটপাথে ও ভ্যানে বিক্রি করতে। যে পণ্যগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সামান্য খুঁত থাকে, ধারণা করা হয় খুঁত এর কারণে সেটি ব্র্যান্ড এর পণ্য যাছাই পরীক্ষায় ধরা পড়ে এবং ব্র্যান্ড তা বিক্রি করে না, সম্ভবত ব্র্যান্ডকে যে ফ্যক্টরি পণ্য সাপ্লাই দেয় তথা ব্র্যান্ডগুলো যাদের দিয়ে পণ্য বানায় তারাই পরবর্তীতে এ সকল খুঁতসহ পণ্য লোকাল বাজারে বিক্রি করে যেগুলো ক্রেতাগনও অনেক অল্পমূলে পেয়ে থাকেন, এটা ব্র্যান্ড এর অগোচরেও হতে পারে ।
আমার প্রশ্ন হলো এই বেশ অল্পদামে পাওয়া পণ্যগুলো তথা পান্জাবী, জামা কাপড় কি ক্রয় করা ও পরা জায়েজ? কেউ ক্রয় করে ফেললে কি সে তা ব্র্যান্ড এর লোগেসহ বা লোগো তুলে পরতে পারবে? খুঁত থাকুক বা না থাকুক, খুঁত বোঝা যাক বা না যাক, কারণ অনেক সময় এমন সাধারণ খুঁত যেটা সহজে চোখের গোচর হয় না। জাযাকাল্লাহ।