আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
129 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (21 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু, উস্তাদ
কাবিন এটা মেয়ের হক,,এটা ভেবে ছেলে পক্ষ থেকে মেয়েকে জানানো হয় যে তার বিয়েতে তাকে কিছু গহনা দেওয়া হবে যা ছেলের বোনের,,,আর ছেলে ও কিছু দিবে,,,এখন ছেলের বোনের গহনার টাকা ও কাবিনে উল্লেখ করা হবে,,কিন্তু সেই গহনা আবার প্রয়োজন শেষে তার আপুকে দিয়ে দেয়া হবে,,,,,,কিন্তু এটা শুধু কনে জানবে,,,কনের পরিবারের কেউ জানবে না,,,,,,,
মেয়ে যদি এই ব্যপারটা মেনে নেয় তবে এই মিথ্যা বলাটা ইসলামে জায়েয হবে কিনা?? নাকি প্রতারণা হবে??

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি 

(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।

(২) মহরে মিছিল
কনের বাবার পরিবারের কনের সমসাময়িক ঐ সমস্ত নারী যারা সম্পদ,সৌন্দর্য, দ্বীনদারিতা,বয়স,বুদ্ধি, শহর,বিবাহিত ও অবিবাহিত হওয়ার ব্যাপারে কনের সমকক্ষ। সুতরাং ওদের যেই পরিমাণ মহর নির্ধারিত হয়েছিলো, এই পরিমাণ মহর উক্ত কনের জন্যও নির্ধারিত হবে। মহরে মিছিল অনেক কারণে ওয়াজিব হয়ে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/220

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে এটা ধোকা ও প্রতারণা হবে। এমতাবস্থায় মহরের উল্লেখ নেই হিসেবে বিবেচিত হবে। আর কোনো বিয়ে মহর ব্যতিত হলে তখন মহরে মিছিল সাব্যস্ত হয়।সুতরাং প্রশ্নের বিবরণমতে মহরে মিছিলই গ্রহণযোগ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ মোহর দিবে শুধু বিয়ের ওই সময়টাতে ছেলের বোনের টা দিয়ে বউ আনবে তারপর বোনের টা বোনকেই দিবে। কিন্তু পরে আস্তে আস্তে মোহর দিবে ইন শা আল্লাহ। শুধু মেয়ের পরিবার জানবে না যে বোনের গহনা দিয়ে বউ নিয়ে যাচ্ছে আর পরে আস্তে আস্তে শোধ দিবে এই ব্যাপারটা। এই ক্ষেত্রেও কি হবে উস্তাদ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...