আসসালামুয়ালাইকুম উস্তাদ।
আমি আমার দ্বীনের শুরু থেকে সত্য স্বপ্ন দেখি‌।এই পর্যন্ত অসংখ্যবার দেখেছি।যা দেখেছি সব সত্য হয়েছে
আল্লাহর থেকে কোনো বিষয়ে দিকনির্দেশনা চাইলে আমি সেটা স্বপ্নে দেখতে পাই এবং সেই অনুযায়ী চললে পরবর্তীতে সেটা কল্যাণকর প্রমাণিত হয়।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার স্বপ্নে দেখেছি।প্রথমবার তিনি আমাকে সবাইকে ক্ষমা করে দিতে বলেছেন (আমি প্রতিজ্ঞা করেছিলাম যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করবো না), দ্বিতীয়বার তাঁকে শুভ্র সাদা পোশাকে দেখেছি।
আমি স্বপ্নে দেখি আমি মৃত্যুর সময় কালিমা পড়তে পারি,কবরে সাওয়াল জবাবের উত্তর দিতে পারি।আল্লাহর কাছে কায়মনোবাক্যে তাওবা করার পর আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন।
আমি আল্লাহর কাছে শাহাদাহর দোয়া করেছি।আমি স্বপ্নে দেখেছি আমার শাহাদাহ কবুল হয়েছে।
এই বিষয়গুলোর ব্যখ্যা কি?সত্য স্বপ্ন মানুষ কখন দেখে?