আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
68 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


১.এশার ২ রাকাত সুন্নত পড়ার সময় ভুল করে ২য় রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যাই এবং সুরা ফাতিহা পড়ার পর আমি আমার ভুল বুঝতে পারি আর তখনই বসে পরি এবং তাশাহুদ পড়ে সাহু সিজদা দেই। আমার নামাজ কি আদায় হয়েছে?

২. আমার বুকে আঘাত লাগার ফলে বুকে ব্যাথা হয় তাই ঝুঁকি এড়াতে ৩ ওয়াক্তের নামাজ বসে আদায় করেছিলাম।এখন এগুলো কি আদায় হয়েছে?(আছর, মাগরিব,এশা,বিতর ১৬ই জানুয়ারি ২০২৬)

৩. বুকে আঘাত লাগায় যোহরের নামাজে সিজদায় উঠা নামার সময় বুকে হাত দিয়েছিলাম।নামাজ কি আদায় হয়েছে?

৪. ডায়াগনস্টিক সেন্টার হেলপার এর কাজগুলোর মধ্যে দুইটি হল:

রিসেপশন সহায়তা:
যেমন,
কাউন্টারে বসে হেল্প করা
বিল হাতে দেওয়া
রোগী ডাকা
ফোন ধরলে ডাক্তারের কাছে দেওয়া

এবং ‌রোগীকে গাইড করা:
যেমন,
“এই রুমে যান”
“ওখানে বসে অপেক্ষা করুন”
“রিপোর্ট কাউন্টার ওদিকে”
 রোগী যেন বিভ্রান্ত না হয়, সেটা দেখা

এক্ষেত্রে রোগী যদি মহিলা হয় তা জায়েয?

৫.টিউশন পড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ছাত্রের মায়েদের সাথেই কথা বলতে হয়। বিভিন্ন বিষয়ে যেমন ছাত্রের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে।কারণ বর্তমানে সন্তানদের পড়াশোনা সহ বিভিন্ন ক্ষেত্রে মায়েরাই ভূমিকা রাখে। এক্ষেত্রে ছাত্রের মায়েদের সাথে কথা বলা কি জায়েয হবে? যদি ফিতনার আশংকা না থাকে।

৬. কারো বাবা মা খারাপ আচরণ করলে সন্তান যদি আলাদা হয় কিন্তু ফোনে যোগাযোগ রক্ষা করে তবে তার কি গুণাহ হবে?

৭.নামাজে কিয়ামে সিজদার জন্য যেই স্থানে দৃষ্টি রাখলাম কিন্তু সিজদা দেওয়ার সময় অন্য স্থানে সিজদা দিলাম তবে কি গুণাহ হবে?

৮. নামাজে কিয়ামে সিজদার জন্য যেই স্থানে দৃষ্টি রেখেছি সাহু সিজদার সময় সেই স্থানেই কি সিজদা করতে হবে?

৯. এই লিংকে ছবিতে যে চুল কাটার স্টাইল তা কি জায়েয?(বিঃদ্রঃ এটি আর্মি কাটিং)

https://drive.google.com/file/d/1EfwazQmBEXoVQMut36zDhWBcETUul-z3/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/1EeP6cHk-aAoGi-CIUMP6IC93z9K5V8J-/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/1EcDofkMUlNQaWUtN42EDi9PsAGGs6Vem/view?usp=drivesdk

১০. যদি নামাজে বসে থাকা অবস্থায় ইচ্ছায় বা অনিচ্ছায় পাশের বা পিছনে দেওয়ালের সাথে (যদি দেওয়াল থাকে) একটু হেলান দিলে নামাজ কি ভেঙ্গে যাবে?

১১. টিউশনে ছাত্র পড়ানোর ক্ষেত্রে যদি কোনো অংক বা পড়া আমি সুবিধার জন্য ইউটিউব থেকে দেখে নিই বা ধারণা নিই এরপর তা ছাত্রকে বুঝাই তাহলে তা কি জায়েয? অনেক ক্ষেত্রে ছোট ক্লাস এর অংক মনে নাও থাকতে পারে।

১২. উপর্যুক্ত ক্ষেত্রে গাইড দেখে অংক বুঝানো জায়েয? অনেক টিচাররাই এভাবে বুঝায়।

১৩. নামাজে সুরা কাউসার এর ১ম ও শেষ আয়াতে "ইন্না" শব্দে আলিফের জায়গায় হামজা উচ্চারণ করেছি। এতে কি নামাজ ভেঙ্গে গেছে ও গুণাহ হয়েছে?(যোহরের ২ রাকাত সুন্নত ১৯ শে জানুয়ারি ২০২৬)

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মুগীরাহ্ বিন শু’বাহ্ (রাঃ)থেকে বর্ণিত।

وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِي قَائِما فليجلس وَإِنِ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْو» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম দু’ রাক্’আত সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করার পর (প্রথম বৈঠকে না বসে তৃতীয় রাক্’আতের জন্যে) উঠে গেলে যদি সোজা দাঁড়িয়ে যাবার পূর্বে মনে হয় তাহলে সে যেন বসে যায়। আর যদি সোজা দাঁড়িয়ে যায় তবে সে বসবে না (এবং শেষ বৈঠকে) দু’টি সাহু সিজদা্ (সিজদা/সেজদা) করবে। (মিশকাত-১০২০,আবূ দাঊদ ১০৩৬, ইবনু মাজাহ্ ১২০৮, ইরওয়া ৪০৮)

ফরয নামাযের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত রাকাতের সিজদা না করা পর্যন্ত স্মরণ হওয়ামাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহু সিজদার মাধ্যমে নামায সম্পন্ন করবে।

কিন্তু অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেললে নামাযটি আর ফরয থাকবে না। 

বিস্তারিত জানুনঃ- 

৪ রাকআত বিশিষ্ট ফরজ নামাজে ৪র্থ রাকআতের তাশাহুদ পড়ে ভুলে দাড়িয়ে গেলে সেক্ষেত্রে সেজদার আগে মনে পড়লে সেজদাহ না করে বৈঠকে গিয়ে সেজদায়ে সাহু আদায় করে নামাজ শেষ করে দিতে হবে।

৫ম রাকাতের সেজদাহ করে থাকলে সেক্ষেত্রে 
৬ষ্ঠ রাকাতও আদায় করে নিবে।
এক্ষেত্রে ফরজ নামাজ আদায় হয়ে যাবে।
আর দুই রাকাত নফল হবে।
ফরজ নামাজটি আর আদায় করতে হবেনা।

হ্যাঁ যদি ৪র্থ রাকআতে বৈঠক না করেই দাঁড়িয়ে যায়,সেক্ষেত্রে তার নামাজের ফরজিয়্যাত বাতিল হয়ে যাবে।

পুনরায় ফরজ নামাজ আদায় করতে হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেহেতু সেজদায়ে সাহু আদায় করেছিলেন, সুতরাং আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে। পুনরায় সেই নামাজ আদায় করতে হবে না। 

(০২)
দাঁড়িয়ে নামাজ আদায় করতে  বা স্বাভাবিকভাবে রুকু সেজদা করতে যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে এভাবে বসে নামাজ আদায় করার দরুন আপনার নামাজ আদায় হয়ে যাবে। পুনরায় সেই নামাজগুলি আদায় করতে হবে না।

(০৩)
আপনার নামাজ আদায় হয়েছে।

(০৪)
এক্ষেত্রে রোগী যদি মহিলা হয়,তাহলে তা জায়েয হবে,তবে তাদের সামনে দৃষ্টি সর্বদা নত রাখতে হবে। বিনা প্রয়োজনে তাদের সাথে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা যাবেনা। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তাদের সাথে কথা বলতে হবে।

(০৫)
জায়েয হবে,তবে তাদের সামনে দৃষ্টি সর্বদা নত রাখতে হবে। বিনা প্রয়োজনে তাদের সাথে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা জায়েজ হবেনা। হাসি ঠাট্রা করা যাবেনা। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তাদের সাথে কথা বলতে হবে।

(০৬)
এতে সন্তানের গুনাহ হবে না তবে বাবা-মা যদি বার্ধক্যে পৌঁছে তাদের খেদমতের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে খেদমতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাবা মার যদি আর্থিক সংকট হয়, নিজের টাকা পয়সায় তাদের জন্য চলাফেরা যদি সম্ভব না হয়, এমতাবস্থায় সন্তান যদি স্বাবলম্বী হয়,প্রতি মাসেই নিজের প্রয়োজন থেকেও অতিরিক্ত টাকা থেকেই যায়, তাহলে সন্তানের জন্য বাবা মার ভরণপোষণের খরচ দিতে হবে।

(০৭)
এতে গুনাহ হবেনা।
তবে আপনার সোজা যে স্থানটি সেজদার জন্য উপযুক্ত, সেই স্থানের দিকেই আপনি দৃষ্টি রাখবেন, আর সেই স্থানেই আপনি সেজদা করবেন।

(০৮)
এতেও নামাজের সমস্যা হবেনা।
তবে আপনার সোজা যে স্থানটি সেজদার জন্য উপযুক্ত, সেই স্থানের দিকেই আপনি দৃষ্টি রাখবেন, আর সেই স্থানেই আপনি অন্যান্য সেজদা ও সাহু সেজদাহ করবেন।

(০৯)
এটি শরীয়াহ সম্মত পন্থা নয়। 
সুতরাং সবদিকে সমান চুল রাখতে হবে। 

বিস্তারিত জানুনঃ- 
তিন তাসবিহ সমপরিমাণ সময় এভাবে হেলান দিয়ে থাকলে আমলে কাসির হওয়ায় নামাজ ভেঙ্গে যাবে।

(১১)
জায়েজ আছে।

(১২)
জায়েজ নয়।
আগেই গাইড দেখে আসতে হবে।
পড়ানোর সময় গাইড দেখা যাবেনা।

(১৩)
প্রশ্নের বিবরন মতে আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (41 points)
৯। এখন যেহেতু চুল কেটে ফেলেছি তবে আমি কি এখন চুল বড় হওয়ার অপেক্ষা করব নাকি চুল কেটে সমান করব? এতে তো আরো বাজে দেখাতে পারে।
by (769,290 points)
এক্ষেত্রে চুল কেটে ছোট করারই পরামর্শ থাকবে। সেটা যদি কোনভাবেই আপনার পক্ষে সম্ভবপর না হয়, সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...