আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম,
আমি কিছুদিন আগে ঢাকার একটি এলাকায় বাসা নিয়েছি। আমার বাসার সামনে একটি মসজিদ আছে সেখানে "আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মাওলানা মুহাম্মদ " এমন দরুদ পাঠ করা হয় যেটা আমি শুক্রবার জুমার নামাজের আগে হঠাৎ শুনতে পাই। এর আগে এই মসজিদের দেয়ালে ঈদে মিলাদুন্নবির একটা পোস্টার ছাপানো দেখতে পাই৷ এখন এই মসজিদটি বিদাতি মসজিদ বলে মনে হচ্ছে আমার কাছে। এই মসজিদ বাদ দিয়ে অন্য কোনো মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমার জন্য একটু দূর এবং কষ্ট হয়ে যায়। আবার এই মসজিদে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করা নিয়েও সন্দেহে আছি যে সালাত হবে কিনা। এমতাবস্থায় আমার করণীয় কি?? আর এই মসজিদে জামাতে নামাজ পড়া যাবে কি??

1 Answer

0 votes
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূল সাঃ গায়েবের খবর জানতেন।এমন আকিদা শিরকী আকিদা তথা আল্লাহর সাথে কাউকে শরীক করা।যা ঈমান নিয়ে নিবে। সুতরাং এমন আকিদার কারো পিছনে নামায বিশুদ্ধ হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2915

তাছাড়া অন্যান্য বিষয়, মিলাদ কিয়াম,দাড়ি ছাটাই কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। কবিরাহ গোনাহে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে। তথাপি তাদের পিছনে নামায পড়া মাকরুহ। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/291

ফাসিকের পিছনে নামায পড়লে কেন সেই নামাযকে দোহড়াতে হয়? সে সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1872

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উনার শিরকি আকিদা থাকলে উক্ত ইমামের পিছনে নামায বিশুদ্ধ হবে না। তাছাড়া অন্যান্য কবিরাহ গোনাহের কারণে উক্ত ব্যক্তির পিছনে নামায পড়া যাবে, তবে নামায মাকরুহ হবে। সন্দেহ থাকলে দূরবর্তী কোনো মসজিদে নামায পড়াই উত্তম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...